
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুপ্তসংকেত পরিদপ্তরের একটি পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাঁরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১৪ জন।
চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম: সহকারী সাইফার অফিসার (১০ম গ্রেড)
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ২১৪
পরীক্ষার তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষা
.৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন.
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময় কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত বিপিএসসির ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফলসহ বিস্তারিত দেখুন এখানে
.ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি.নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন