● ●


নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে

গয়না তৈরিতে কখনো কখনো শিল্পীর সৃজনশীলতা, ধৈর্য আর কারিগরি দক্ষতার এমন সমন্বয় ঘটে, যা একটি ছোট অলংকারকেও শিল্পকর্মে পরিণত করে। তেমনই এক অনন্য সৃষ্টি ‘সোরিং স্পিরিট’ নামের ফড়িং আকৃতির ব্রোচ।

এটি তৈরি করতে বিখ্যাত চীনা গয়না শিল্পী ওয়ালেস চ্যানের সময় লেগেছে প্রায় ১০ বছর। সম্প্রতি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির পোশাকে দেখা যাওয়ার পর বিরল এই অনুষঙ্গটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

এর দাম ১২ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি ২০ লাখের মতো বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রোচটি তৈরি করতে ১০ বছর লাগল কেন?

ফড়িং আকৃতির ব্রোচটির ভাবনা ওয়ালেস চ্যানের মাথায় এসেছিল একটি স্বপ্ন থেকে। সেই স্বপ্নের কল্পনাকে বাস্তব অলংকারে রূপ দিতে হয়েছে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে।

প্রচলিত যন্ত্র দিয়ে প্রয়োজনীয় সূক্ষ্ম কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই উপকরণগুলোকে নিজের পরিকল্পনা অনুযায়ী গড়তে বিশেষ যন্ত্রপাতি তৈরি করতে হয়েছিল তাঁকে।

ফড়িংয়ের শরীর তৈরি হয়েছে টাইটানিয়াম দিয়ে। এটি হালকা হলেও অত্যন্ত শক্ত ধাতু। একে এমনভাবে তৈরি করতে হয়েছে, যাতে ব্রোচটি নমনীয় হয় এবং পরিধানকারীর শরীরের নড়াচড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নড়তে পারে।

এতে রয়েছে ১৭ দশমিক ৬৭ ক্যারেটের সাভোরাইট গারনেট, ডেমানটয়েড গারনেট, রুবি, গোলাপি স্যাফায়ার ও বিভিন্ন রঙের হীরা। প্রতিটি রত্নের অবস্থান ও বিন্যাস নির্ধারণ ছিল অত্যন্ত সূক্ষ্ম কাজ।

ফড়িংয়ের ডানা তৈরি করা হয়েছে অ্যাবাকাস বা প্রাচীন গণনাযন্ত্রের পুঁতির আদলে। এর মাধ্যমে সময় ও গতির ধারণা ফুটিয়ে তুলেছেন শিল্পী। ডানার প্রতিটি অংশ হাতে তৈরি করতে হয়েছে।

এই ব্রোচের বিশেষত্ব শুধু এর দামি রত্নে নয়। একটি জীবন্ত ফড়িংয়ের নড়াচড়া, প্রকৃতির সৌন্দর্য, সময়ের ধারণা এবং আধুনিক প্রযুক্তিকে একই অলংকারে তুলে ধরেছেন ওয়ালেস চ্যান। প্রায় এক দশকের শ্রমে তৈরি এই ব্রোচ তাই গয়নার পাশাপাশি এক অনন্য শিল্পকর্ম।

সূত্র : দ্য ইকোনোমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »