● ●


ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে থাকলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় এখানকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তলানিতে পড়ে রয়েছে। এমনকি পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের পোশাকশ্রমিকরাও বাংলাদেশের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন।সুইডিশ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম (H&M) গ্রুপের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ডলারের বর্তমান দরে চীনের পোশাকশ্রমিকরা সর্বনিম্ন ২৯৪ ডলার পান। অন্যদিকে ভিয়েতনামের একজন পোশাকশ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৬৩ ডলার। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের একজন পোশাকশ্রমিকও মাসে সর্বনিম্ন পাচ্ছেন ১৩৫ ডলার এবং ভারতে এই মজুরি ১২৪ ডলার। এর বিপরীতে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে শক্ত অবস্থানে থাকা বাংলাদেশের একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি মাত্র ১০২ ডলার।শুধু প্রতিযোগী দেশগুলোর তুলনায়ই নয়, দেশের অভ্যন্তরীণ অন্যান্য শিল্প খাতের চেয়েও তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি কম। দেশের চামড়া শিল্প, জাহাজভাঙা শিল্প কিংবা নির্মাণ খাতের শ্রমিকদের আয়ের তুলনায়ও কম পারিশ্রমিক পান বৈদেশিক মুদ্রা অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত এই পোশাককর্মীরা।এদিকে টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে স্পর্শ করতে না পারায় উচ্চ নিত্যপণ্যের দামে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিকরা। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ের চাপ সামাল দিতে শ্রমিকরা নতুন মজুরি কাঠামোর দাবিতে রাজপথে নামছেন। প্রচলিত শ্রম আইনের সংশোধিত নিয়মানুযায়ী প্রতি তিন বছরে নতুন মজুরি বোর্ড গঠনের কথা থাকলেও তা গঠনে বিলম্ব হওয়ায় শিল্পাঞ্চলগুলোতে অসন্তোষ তীব্র হচ্ছে।মালিকপক্ষের দাবি, দেশের কারখানায় কমদামি বা সস্তা পোশাক তৈরি, উৎপাদনশীলতার ঘাটতি এবং সহকারী বা হেল্পারদের আলাদা পদ থাকার কারণে গড়ে ন্যূনতম মজুরি কম দেখা যায়। তবে অর্থনীতিবিদ ও গবেষকদের মতে, বিশ্ববাজারে টিকে থাকার নামে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার করছাড় ও নগদ প্রণোদনা সুবিধা পেলেও শ্রমিকের ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষায় খাতটি পিছিয়ে রয়েছে। শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে সম্মানজনক মজুরি কাঠামো ও ভাতা নিশ্চিত করা জরুরি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »