● ●


কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় ওয়াক্‌ফ স্টেটের শতকোটির টাকার জমি দখল করে ওয়াক্‌ফ প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ওয়ারিশদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের শাসনগাছা এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনাল, কুমিল্লা রেলস্টেশন ছাড়াও ব্যস্ততম এলাকায় ১৪৮ দাগে সাড়ে ৬৬ শতাংশ এবং ১৪৯ দাগে ১৩ শতকসহ মোট প্রায় ৮০ শতাংশ জায়গা মক্রম আলী ও আকুব আলী নামের দুই দানবীর ওয়াক্‌ফ স্টেট করে দেন। ১৯৪৩ সালের ৮ ফেব্রুয়ারি তারা এই জমি ওয়াক্‌ফ স্টেট করে দেন, যেখানে একটি দ্বিতল জামে মসজিদ ও মাদরাসা রয়েছে। বর্তমানে ওয়াক্‌ফ জমির মোতাওয়াল্লি পদে দায়িত্ব পালন করছেন মক্রম আলীর মেয়ের ঘরের নাতি মৃত শাহ আলমের পরিবার ও মো. লিটন। ওয়াক্‌ফ করা ১৪৯ দাগের ১৩ শতাংশের বেনিফিশিয়ারি আকুব আলীর ছেলে সাবেক মোতাওয়াল্লি রাজা মিয়া। তবে অভিযোগ রয়েছে, ১৪৮ দাগের সাড়ে ৬৬ শতাংশের বেনিফিশিয়ারি আনোয়ারা বেগমের সন্তান লিটন রাজা মিয়ার উত্তরাধিকারীদের না জানিয়ে গোপনে বহুতল ভবন নির্মাণ করছেন। এ সময় তারা ওয়াক্‌ফ এস্টেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বর্তমানে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।সাবেক মোতাওয়াল্লি রাজা মিয়ার ছেলে খোকন আহমেদ আমার দেশকে জানান, ‘আমার বাবা আগে মোতাওয়াল্লি ছিলেন। পরবর্তী সময়ে দুই দাগের প্রায় ৮০ শতাংশ জায়গার মোতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন আমার ফুফাতো ভাই প্রয়াত শাহ আলমের পরিবার এবং লিটন।’ এদিকে ওয়াক্‌ফকৃত জায়গার ওপর ওয়াক্‌ফ প্রশাসনের অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মাণ সম্পর্কে বাংলাদেশ মোতাওয়াল্লি সমিতির কুমিল্লা শাখার সভাপতি হাজী মো. আলমগীর হোসেন জানান, ‘ওয়াক্‌ফ প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো সম্পত্তি কেনাবেচা বা নির্মাণ করা যাবে না।’ ওয়াক্‌ফ এস্টেটের কুমিল্লার পরিদর্শক (অডিট) সাজ্জাদ হোসেন জানান, ‘ওয়াক্‌ফ প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, এমনকি বেনিফিশিয়ারি কোনো পক্ষও আমাদের এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ করেনি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »