● ●


‘ আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘ আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করার পর কেউ যদি আবারও তাদের পুনর্বাসন বা ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা শক্ত হাতে প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে দেশের সাধারণ মানুষ সংসদের প্রতি যে বিপুল আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা চেয়েও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনাকালে এ প্রার্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী।মোনাজাতে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে সমগ্র রাষ্ট্রের নাগরিকরা যে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, আমরা যেন তা সততার সঙ্গে বাস্তবায়ন করতে পারি।’ শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগে বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের মূল সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।চতুর্থ অধিবেশনের প্রথম দিনের নির্ধারিত কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব, ৭১-বিধি অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ এবং আইন প্রণয়নসংক্রান্ত কার্যাবলি।এছাড়া বিগত তৃতীয় অধিবেশন সমাপ্তির পর থেকে অন্তর্বর্তী সময়ে রাষ্ট্রপতির মাধ্যমে জারি হওয়া তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এ বৈঠকে সংসদে উত্থাপন করা হয়। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬।এর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চলমান এ চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন।চলতি অধিবেশনে সংসদ সদস্যদের কাছ থেকে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ সর্বমোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর পাশাপাশি ৭১-বিধিতে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং ১৩১-বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের জন্য ২৮১টি নোটিশ জমা পড়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »