● ●


খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে বিএনপি অফিস ও গাড়িতে আগুন, গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়ি এবং গুইমারার বড়পিলাক এলাকায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করছেন তারা।মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। জিপ গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন শাহীন জানান, প্রতিবেশী ও বাজারের নাইট গার্ড তাকে ফোন করে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার দাঁড়িয়ে থাকা জিপ গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখেন, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায়ও আগুন দেন।এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলুকে মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।এদিকে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী জানান, চলমান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন। ঘটনার প্রতিবাদে রাতেই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় একটি জিপ গাড়ি ও গুইমারার হাফছড়িতে আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া দীঘিনারার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝরনা ও গুইমারার বুদং পাড়া এলাকায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করলে তারা সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।এমই




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »