● ●


শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৩: ৫৪

রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।

এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী।

মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে রাষ্ট্রন সাংবাদিকদের জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রনকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম বলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ফোনে জানানো হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালিয়ে দিমু।’

রাষ্ট্রন আরো জানান, ‘আমাকে ফোন করার আগের দিন রাতে ককটেল বিস্ফোরণ হয়েছিল। এরপর আমাকে ফোন করার পরদিন ৭ নভেম্বর রাতে আবার ককটেল বিস্ফোরণ হয়েছিল। এরপর আজ (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা তিনজন দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম এ বিষয়ে বলেন, ‘মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।’

অন্য এক প্রশ্নে তিনি বলেন, ‘ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »