● ●


পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫: ২৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৫: ৩০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। মাছ তিনটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় বিক্রি হয়। পরে অনলাইনে যোগাযোগের মাধ্যমে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করা হয় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায়। বড় আকৃতির মাছগুলো দেখতে দৌলতদিয়া ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।

শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে জাল ফেলেন জেলে মন্টু হালদার ও মিঠু হালদার। এ সময় মন্টু হালদারের জালে বড় একটি কাতল এবং মিঠু হালদারের জালে দুটি চিতল মাছ ধরা পড়ে।

পরে মাছগুলো বিক্রির জন্য বেলা ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন জেলেরা। দীর্ঘদিন পর এত বড় আকৃতির মাছ দেখতে পেয়ে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

আড়তে মাছগুলো উন্মুক্ত নিলামে তোলা হলে মাছ দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মন্টু হালদারের ধরা ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫১৫ টাকায় কিনে নেন। অন্যদিকে মিঠু হালদারের ধরা ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি তিনি ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় কেনেন।

পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন তিনি। একপর্যায়ে ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, শনিবার বেলা ১০টার দিকে আড়তে নিলামে অংশ নিয়ে তিনি মাছগুলো কিনে নেন। পরে অনলাইনে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মার বড় আকৃতির মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকৃতির চিতল, কাতল, বোয়াল ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে।

ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বাড়বে। এতে তাঁরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »