● ●


যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২১: ৪৭

ব্যাপক টিকাদান কর্মসূচির ফলে ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল বা স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণমুক্ত রোগ হিসেবে বিবেচনা করা হতো। তবে দীর্ঘদিন পর আবারও সেই স্বীকৃতি হারিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন। শুক্রবার সিএনএনকে এ তথ্য জানিয়েছেন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালও এ খবর প্রকাশ করে।

বছরের পর বছর টিকাদানের হার কমে যাওয়া এবং হামে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্তের আশঙ্কা আগে থেকেই ছিল। তারপরও যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যনীতির জন্য এটিকে বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ কমিটির নিয়ম অনুযায়ী, কোনো দেশে একই ধরনের ভাইরাসের সংক্রমণ এক বছর বা তার বেশি সময় ধরে একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়াতে থাকলে সেটিকে স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে বিবেচনা করা হয়।

এটি নির্ধারণ করতে রোগীদের কাছ থেকে সংগ্রহ করা ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। ভাইরাস নিজের অনুলিপি তৈরির সময় জিনগত সংকেতে সামান্য পরিবর্তন ঘটায়। বিভিন্ন সংক্রমণের ভাইরাসের জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন, সেগুলোর মধ্যে কতটা সম্পর্ক রয়েছে এবং একই সংক্রমণধারার অংশ কি না।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য গবেষণাগারের বিজ্ঞানীরা একটি প্রাথমিক গবেষণাপত্র প্রকাশ করেন। এতে দেখা যায়, অঙ্গরাজ্যটিতে একই ধরনের হামের ভাইরাস এক বছরের বেশি সময় ধরে ছড়িয়েছে এবং মোট আক্রান্তের ৯৫ শতাংশের বেশি এই একই ধরনের ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত উটাহর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এ সময়ে সেখানে ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন।

এ ছাড়া সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী হামের প্রাদুর্ভাব দেখা গেছে।

বিশেষজ্ঞ কমিটি ঠিক কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানের ভাইরাসবিদ এবং ভ্যাকসিন সাময়িকীর প্রধান সম্পাদক ড. অ্যাঞ্জেলা রাসমুসেনের মতে, সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে খুব বেশি জটিলতার প্রয়োজন ছিল না। তাঁর ভাষায়, উটাহর গবেষণার তথ্যই হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহারের জন্য যথেষ্ট ছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »