পেশাদার শিল্পী না হলেও করোনকালে সম্পূর্ণ অন্যভাবে নিজেকে উপস্থাপন করলেন সঙ্গীতপ্রিয় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ মিলু। গেয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার সানুর একটি জনপ্রিয় গান। ‘রাতের গায়ে জোনাক’ গানটি গেয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন এই সরকারি কর্মকর্তা।
মোশারেফ মিলুর গান গাওয়া এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে ঘরোয়া পরিবেশের পাশাপাশি কর্মস্থলে নানা অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন।
করোনা শুরুর পর থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল সদরে প্রতিনিয়ত অসহায়, খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, সামাজিক দূরত্ব নিশ্চিতে নিরলস কাজ করেছেন এই ইউএনও। যদিও এরই মধ্যে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন মিলু।
পেশাগত দায়িত্ব পালনের ফাঁকেই এই গানটি বরিশালের হার্ট টিউন স্টুডিওতে ধারণ করা রেকর্ডিং করা হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, গান বরাবরই আমার প্রিয়। প্রখ্যাত শিল্পী কিশোর কুমারের একটি গান কাভার করার চেষ্টা করলাম। এই করোনার দিনে বাসায় বসে শোনার জন্য সবার প্রতি আহ্বান থাকলো।
তিনি আরো বলেন, ‘আমি গান শুনতে, গাইতে পছন্দ করি। করোনাকালে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মনে হলো এ সময় মানুষ বাসায় অবস্থান করছে। তাদের সময় কাটানোর জন্য এখন বিনোদনধর্মী কোনোকিছু বিশেষ প্রয়োজন। এরকম একটা তাগিদ থেকেই মূলত গানটি করেছি। সবাই বাসায় থেকে গান শুনে সময় কাটাক। সবাই সুস্থ থাকুক।’ গানটি শোনার জন্য নিচের লিংকে ক্লিক করুন।






আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত
টিসিবির ডিজিটাল ব্যবস্থায় চাঁদাবাজি ও লোকসান হচ্ছে কি না খতিয়ে দেখার তাগিদ
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট: নতুন ট্রাস্টি
বোর্ডের কার্যক্রমে বাধা কাটল
শেষ হলো ‘সহমর্মিতার ঈদ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে চাকরি, আবেদন শেষ ১৮ অক্টোবর
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ, ঝুঁকিতে ১৫ খাত
সেগুনবাগিচায় দেয়ালে আঁকা বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ঢেকে দিচ্ছে সড়কে রাখা গাড়ি
এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, বিবেক নিয়ে প্রশ্ন মেহজাবীনের
এক সফরে চার সেঞ্চুরি হোপের, ভারত সফরে সফরকারী ব্যাটসম্যানদের সর্বোচ্চ সেঞ্চুরি কার
তোমাকে ভাবতে গেলে কিছু নেই, ফাঁকা
দেশ ত্যাগের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান
বর্তমানে বিশ্বের ১০ তরুণ বিলিয়নিয়ার: ৭ জনেরই ভাগ্য বদলে দিয়েছে এআই
স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা
প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের সেই আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড
সেই বিস্ফোরক মন্তব্যের কারণ জানালেন লিসান্দ্রো মার্তিনেজ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী