● ●


ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৭: ৩৮

কুমিল্লার লাকসামে মহিন হোসেন (৪০) নামের এক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবদল নেতা বাকই (দক্ষিণ) ইউনিয়নের বড় বিজরা গ্রামের আবদুল খালেকের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপর দুজন হলেন লাকসাম পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত মাকসুদ আলমের ছেলে জহিরুল ইসলাম (২৮) এবং ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুরে একটি খাদ্য মিলের কর্মচারী মিজানুর রহমান (৩৫)। তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদ্রা গ্রামে; তিনি ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার লাকসাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিজরা বাজার এবং লাকসাম পৌরশহরের নশরতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার এবং আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ উপজেলার বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মহিন হোসেনকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

এ ছাড়া একই দিন লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পৌরশহরের নশরতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্য দুজনকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. ওমর ফারুকের দাবি, গ্রেপ্তারকৃত মহিন হোসেন ইউনিয়ন যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি একজন প্রবাসী এবং যুবদলে তার কোনো পদপদবি নেই। তবে প্রবাস থেকে দেশে আসার পর যুবদলের বিভিন্ন সভা-সমাবেশে তাকে প্রায়ই অংশ নিতে দেখা গেছে।

লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ফারুক বলেন, ‘যুবদলের কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁ বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »