● ●


বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১০: ৪১

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে ২-৩ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনের দরজার জানালা ফাঁক করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তার ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।

আমিনুর রহমান চৌধুরী জানান, বিষয়টি তিনি রাতেই টহল দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) বাবুকে অবহিত করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, জিডি করব এবং পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়েছে। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা না ঘটে, সেদিকে পুলিশকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনী এবং সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »