● ●


ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২৩: ০৩

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনার পর রাজধানীতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকার প্রবেশপথ থেকে শুরু করে আবাসিক হোটেল, মেস ও সন্দেহভাজন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির পাশাপাশি এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সমন্বিতভাবে মাঠে কাজ করছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

তিনি জানান, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে চেকপোস্টে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা অন্যদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।

প্রবেশপথে নজরদারি, হোটেল-মেসে তল্লাশি

ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে। সাভার, নারায়ণগঞ্জ ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টেও চেকপোস্ট বাড়ানো হয়েছে। বাস, ট্রাকসহ সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং মাঠপর্যায়ের কর্মীদের শনাক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের উৎস বন্ধ করতেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার বাইরে থেকে কেউ যাতে সংঘবদ্ধ হয়ে রাজধানীতে প্রবেশ করতে না পারে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, নিষিদ্ধ সংগঠনের ৭১ জন

ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন অপরাধে পরিচালিত অভিযানে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে ১৪৩ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১, লালবাগে ৭০, তেজগাঁওয়ে ৬৮, মতিঝিলে ৫৮, উত্তরা বিভাগে ৫৫, রমনায় ৫০ এবং গুলশানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে একজনকে।

অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ছয়টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও নয় বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ছাড়া ২৯টি টর্চলাইট, ১১টি মোবাইল ফোন, একটি অটোরিকশা, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

দেশজুড়ে সহিংসতার ঘটনায় বাড়ছে উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানের ৫৯টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »