● ●


প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের নেতার একান্ত বৈঠক
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের নেতার একান্ত বৈঠক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১: ৩৭

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুর আগে বিরোধী দলের নেতাকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই নেতা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

গোপালগঞ্জসহ দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দুই নেতা আলোচনা করেন। দেশের শান্তি-স্থিতিশীলতা রক্ষা এবং পলাতক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে দুই নেতা একমত হন। বৈঠকে বিরোধী দলের নেতার পক্ষ থেকে গণঅভ্যুত্থানের সব পক্ষের মধ্যে ঐক্য বজায় রাখতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বৈঠকের প্রতিফলন দেখা যায় সংসদ অধিবেশনে দেওয়া উভয় নেতার বক্তব্য থেকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।

অপরদিকে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা আবারও নাশকতা করার সুযোগ পাচ্ছে বলে সতর্ক করেন।

এছাড়া জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার সমাপনী বক্তব্যে বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষে দেশে একটি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দল-মত নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »