● ●


জ্বালানি আমদানি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জ্বালানি আমদানি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো

গাজী শাহনেওয়াজ, তুরস্ক থেকে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৪: ৫৫

জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকট এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে আমদানি ব্যয় বাড়ছে। এতে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও জাতীয় অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পরিকল্পনা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো ছাড়া এই সংকট থেকে উত্তরণের টেকসই পথ নেই।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জলবায়ু আন্দোলনকর্মী ও জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

‘এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন ভাবনা: ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ ফর এনডিসি। এতে সহযোগিতা করে ফ্রেন্ডস অব দ্য আর্থ এশিয়া প্যাসিফিক।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের নিজস্ব গ্যাসের সরবরাহ কমে আসায় এলএনজি, তেল ও কয়লা আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। আবার সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ফলে জ্বালানি আমদানিনির্ভরতা শুধু অর্থনৈতিক চাপই বাড়াচ্ছে না, দেশের জ্বালানি নিরাপত্তাকেও অনিশ্চিত করে তুলছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিতে সমস্যায় পড়ে বাংলাদেশ। ওই বছরের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছিল। আইইএর ২০২৬ সালের বিদ্যুৎ খাতবিষয়ক মূল্যায়নেও আন্তর্জাতিক বাজারে এলএনজির দামের ওঠানামায় বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের কথা উল্লেখ করা হয়েছে।

জ্বালানি আমদানির কারণে অর্থনীতিতে চাপের চিত্র উঠে এসেছে আমদানি ব্যয়ের হিসাবেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট আমদানি ব্যয় হয়েছে ৬ হাজার ১৬২ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৫ দশমিক ৯২ শতাংশ। জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে বাড়তি ব্যয়ও এ চাপের অন্যতম কারণ।

সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস অব দ্য আর্থ জাপানের আয়ুমি ফুকাকুসা বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন সাধারণ মানুষের স্বার্থের পরিবর্তে রাষ্ট্রীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বেশি বিবেচনা করা হচ্ছে। নীতিনির্ধারণী পর্যায়ে জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থও প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, হরমুজ প্রণালির সংকটসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা দেখিয়ে দিয়েছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। জীবাশ্ম জ্বালানির প্রকৃত ব্যয় এবং এ খাতে সরকার যে ভর্তুকি দিচ্ছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

জাপানের বিদেশে এলএনজি প্রকল্পে সহায়তা দেওয়ার সমালোচনা করে আয়ুমি ফুকাকুসা বলেন, এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি)-এর মতো উদ্যোগ এশিয়ার বিভিন্ন দেশে তেল ও গ্যাসের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এ অঞ্চলে জীবাশ্ম জ্বালানির অবকাঠামো সম্প্রসারণে জাপানের নিজস্ব স্বার্থের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

থাইল্যান্ডের সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচের এক প্রতিনিধি বলেন, দেশটির প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম গ্যাস থেকে উৎপাদিত হয়। এ অবস্থায় প্রচলিত জ্বালানি নিরাপত্তার ধারণা নিয়েই প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতার কারণে জ্বালানির দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে ভোক্তাদের ওপর। সরকার চাইলেও সব সময় এ ধরনের মূল্যবৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না।

তিনি প্রচলিত জ্বালানি নিরাপত্তার ধারণা থেকে বেরিয়ে ‘জ্বালানি সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁর মতে, বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে পারলে স্থানীয় জনগোষ্ঠী নিজেদের জ্বালানির উৎস ও ব্যবহার সম্পর্কে অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।

ইন্দোনেশিয়ার পরিবেশবাদী সংগঠন ওয়ালহির (ডব্লিউএএলএইচআই) উলি আরতা সিয়াগিয়ান বলেন, জ্বালানিকে শুধু অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করলে চলবে না। এটি জনগোষ্ঠীর অধিকার হিসেবেও স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার কথা বলে ইন্দোনেশিয়ায় নতুন কয়লা, গ্যাস ও ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প নেওয়া হচ্ছে। ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে হলে নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। একই সঙ্গে জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ (জেইটিপি), জীবাশ্ম জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে।

ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভের হারজিত সিং জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালো অঙ্গীকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কপ৩১-এ আলোচনাধীন খসড়া সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে টিএএফএফের উল্লেখ থাকাকে তিনি স্বাগত জানান। তবে শুধু উল্লেখ করলেই হবে না। এ উদ্যোগ বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা, কার্যকর পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, খসড়া সিদ্ধান্তে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সীমারেখা অতিক্রম করা হয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য আরও বিস্তৃত ও বাধ্যতামূলক আন্তর্জাতিক অঙ্গীকার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এত দিন জ্বালানি নিরাপত্তা বলতে মূলত বিদেশ থেকে জীবাশ্ম জ্বালানির সরবরাহ নিশ্চিত করাকেই বোঝানো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক সংঘাত প্রমাণ করেছে, আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতাই অনেক সময় জ্বালানি নিরাপত্তার বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে নিজস্ব নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন তাঁরা। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সাশ্রয়, বিদ্যুৎ সংরক্ষণব্যবস্থা এবং আধুনিক বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বাধা দূর করা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ধীরে ধীরে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানান তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »