● ●


মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে যুব বাঙালির শ্রদ্ধা নিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২: ১৪ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২: ১৫

মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার ও জাতীয় বীর মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব বাঙালি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনটির নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

মেজর এম এ জলিল ছিলেন আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। স্বাধীনতার পর প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন। একই সঙ্গে ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরেন। তার সেই সংগ্রাম আজও প্রাসঙ্গিক বলে মনে করেন যুব বাঙালির নেতারা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বাঙালির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অপু ও কাজী তানসেন, কেন্দ্রীয় সংগঠক মাহফুজুর রহমান রাহাত ও রানা। এ ছাড়া উপস্থিত ছিলেন মেজর এম এ জলিলের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ এবং ফিলিস্তিন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু।

শ্রদ্ধা নিবেদন শেষে যুব বাঙালির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য কাজী তানসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে অংশ নিলেও বিজয়ের সুফল ভোগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেননি এম এ জলিল। বরং সদ্য স্বাধীন বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি।

কাজী তানসেন বলেন, এম এ জলিলের রাজনৈতিক সংগ্রাম শুধু আধিপত্যবাদের বিরোধিতায় সীমাবদ্ধ ছিল না। তিনি ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের সুস্পষ্ট রাজনৈতিক প্রস্তাবও দিয়েছিলেন। সেই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন এই জাতীয় বীর।

যুব বাঙালির কেন্দ্রীয় সংগঠক মাহফুজুর রহমান রাহাত বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের উপযোগী রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে সংগ্রাম এম এ জলিল শুরু করেছিলেন, তা এখনো চলমান। বাংলাদেশের যেকোনো ধরনের আধিপত্য এবং আধিপত্যবাদী রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ে তিনি অনন্য অনুপ্রেরণা।

মাহফুজুর রহমান রাহাত আরো বলেন, ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার অবসানের লক্ষ্যে চলমান রাজনৈতিক আন্দোলনে এম এ জলিলের জীবন, আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মকে সাহস ও প্রেরণা জোগাবে বলে তাঁরা বিশ্বাস করেন।

যুব বাঙালির নেতারা বলেন, এম এ জলিলের রাজনৈতিক জীবন ও সংগ্রাম স্বাধীনতার প্রকৃত তাৎপর্য উপলব্ধি এবং জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা হয়ে থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »