● ●


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ৩৬

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে দলটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়েছে। বৈঠকে রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারপ্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে এনসিপির পক্ষ থেকে ছয় দফা দাবি দাবিগুলো হলো—

১. সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

২. আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার: ফ্যাসিবাদী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা ও কার্যক্রম বাড়াতে হবে। জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৩. শেখ হাসিনার রায় কার্যকর: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

৪. গঙ্গা চুক্তি নবায়ন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

৫. জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন: জুলাই গণহত্যায় শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

৬. আওয়ামী লীগকে পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। দেশের বর্তমান লড়াই এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছে। আওয়ামী লীগকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে না ধরার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললেই হবে না, এসব বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ থাকতে হবে।

এ সময় সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ভুল তথ্য প্রচারেরও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে বলে দাবি করেন তিনি। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও বিভিন্ন সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং জুলাই সনদ বাস্তবায়নের পথনকশা নিয়েই মূলত আলোচনা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »