● ●


ঢাকায় সফটওয়্যার টেস্টিং সম্মেলন, অংশ নেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঢাকায় সফটওয়্যার টেস্টিং সম্মেলন, অংশ নেবেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ০৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ০৮

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ (স্কোয়াট বাংলাদেশ)। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এ সম্মেলনে আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্টসহ দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আইএসটিকিউবির বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ার ডেনু। এ ছাড়া দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা এতে অংশ নেবেন।

দিনব্যাপী এ আয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাস্টারক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, প্লেনারি সেশন, এআই টেস্টিং, টেস্ট অটোমেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, পেশাদার নেটওয়ার্কিং এবং সার্টিফিকেশন ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা আইএসটিকিউবি গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত সনদ পাবেন।

আয়োজকরা জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সার্টিফায়েড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরিতে অবদান রাখা এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স (কিউএ) ও টেস্টিং খাতকে দক্ষ কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির সঙ্গে যুক্ত করাই বিএসটিবির মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান। তিনি বলেন, ‘এআই-এর যুগে সফটওয়্যার কোয়ালিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো দক্ষতা, সার্টিফিকেশন, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের সুযোগকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসটিবির সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) এবং একাডেমিক পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।

আয়োজক সূত্র জানায়, সম্মেলনের একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এক্সাম ও ডব্লিউবিটি পার্টনার হিসেবে জার্মানির আইএসকিউআই, টেকনোলজি পার্টনার হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ এবং ক্যারিয়ার পার্টনার হিসেবে রয়েছে স্কিল জবস ও বিডিজবস ডটকম।

সম্মেলনে অংশগ্রহণের জন্য http://sqat.bstb-bd.org ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »