● ●


বাবার লাশ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ১:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবার লাশ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৩: ১৯

বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ভেতরে ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্ল্যার নিথর দেহ। আর সেই লাশ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। বাবার শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়ির। মফিজ উল্ল্যা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে মফিজ উল্ল্যা তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকে তিনি মারা গেছেন। বুধবার বেলা ১১টার পর স্থানীয়দের সহযোগিতায় মনিরের বাড়িতে তাকে দাফন করা হয়।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্ল্যা ও তার স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যান এবং ভাঙচুর ও মারামারি করেন। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি তাদের।

জানা যায়, মফিজ উল্ল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগপর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এর আগে জমি নিয়ে তার সন্তানদের মাঝে বিরোধ তৈরি হয়। তা নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজ উল্ল্যাকে মনিরের বাড়িতে থাকতে হতো।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর লাশ বাড়িতে থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তারা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগও পাননি তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »