● ●


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রব সৃষ্টির দায়ে চারজনের কারাদণ্ড
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জনউপদ্রব সৃষ্টির দায়ে চারজনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১২: ২৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকায় জনসাধারণের উপদ্রব সৃষ্টির অভিযোগে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ক্যাম্প-৪-এর সি/০৫ ব্লকের রশিদ (৪১), ক্যাম্প-১৯-এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪) এবং ঘোনারপাড়া এলাকার নুরুল হাকিম (২৭) ও জসিম উদ্দীন (৩৫)।

এপিবিএন পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ক্যাম্প-১৯-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে।

দণ্ড ঘোষণার পর চারজনকে সিআইসি কার্যালয় থেকে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ বিষয়ে ময়নারঘোনা ৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্ব পালন করছে।

৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ এপিবিএন সর্বদা তৎপর রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ও জনউপদ্রব সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »