● ●


বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২৩: ৪৮

নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে কলেজে পৌঁছে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা কোথায়, তা জানতে চান তিনি।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখতে পেয়ে এক নারী শিক্ষকের কাছে মন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। একজন এসেছে।’

এ সময় আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’ পরে মন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’ জবাবে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে গেলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে।

একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহার কথা তুলে ধরে বলেন, ‘তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ তবে শিক্ষার্থীদের উপস্থিতি এত কম হওয়ার বিষয়ে শিক্ষকদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী। তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে এসেছিলেন। সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো যেন মনিটর করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।

তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট এখন অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকদের। কিন্তু একটি শ্রেণিকক্ষে ১৫ জন ছাত্রীর বিপরীতে মাত্র একজনের উপস্থিতি এবং শিক্ষকদের দেওয়া ব্যাখ্যা কলেজটির পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন তুলেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »