● ●


বরিশাল বিভাগের ওএমএস কার্যক্রমে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগের ওএমএস কার্যক্রমে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : বরিশালের খাদ্য বিভাগের আওতায় ওএমএস কার্যক্রমে অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি দিলেন বিভাগীয় প্রধান কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন। অত্যন্ত সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুরো বিভাগজুড়ে প্রশংসনীয় ভূমিকায় রয়েছেন বিভাগীয় প্রধান কর্মকর্তা জনাব মোঃ ফারুক হোসেন। কোনরকম অনিয়ম আর দুর্নীতি কখনোই তাকে ছুঁতে পারেনি। সর্বদা হাস্যজ্জল এই কর্মকর্তা একজন ধর্মভীরু মানুষ, সহকর্মীরা জানান বিভাগীয় প্রধান কর্মকর্তা ফারুক হোসেন খাদ্য বিভাগের সকলের কাছেই একজন প্রশংসিত ব্যক্তি। মহামারী করোনাকালে খাদ্য বিভাগের ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস এর বিষয়ে ২০২০ এপ্রিল হতে জুন মাস পর্যন্ত চাল বিক্রয়ে দরিদ্র ও নিম্নআয়ের জনগণের খাদ্য সহায়তা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন তিনি। তাছাড়াও জুন মাস হতে বিশেষ ওএমএস বন্ধ হলেও সাধারণ ওএমএস এ ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রয় চলমান রয়েছে। খোলাবাজারে মোটা চালের দর যখন প্রায় ৪৫ টাকা ও ৩০ টাকা ঊর্ধ্বে থাকায় খাদ্য বিভাগের ও এম এস এর সুলভ মূল্যে চাল-আটা ক্রয়ের জন্য বিক্রয় কেন্দ্র গুলোতে প্রচুর ভিড় দেখা যায়। তথ্যসূত্র, বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলা শহরে খোঁজ নিয়ে জানা যায় বিভাগীয় প্রধান কর্মকর্তা জনাব ফারুক হোসেন এর সততা ও আন্তরিকতায় ওএমএস খাতে সরকারি বরাদ্দ সমুদয় চাল ও আটা ভক্তগনের নিকট বিক্রয়ের ডিলারগণ বাধ্য হচ্ছে। ভক্তগনের কথা চিন্তা করে তিনি ও তার দপ্তর হতে গোপনে ও অাকস্মিক সফরে কর্মকর্তাগন বের হয় বিভিন্ন জেলা শহর ও বিভাগীয় শহরে ও এম এস বিক্রয় কেন্দ্রে উপস্থিত হন ও বিকাশ মনিটরিং করেন। বিভিন্ন জেলা শহরে তার পরিদর্শনকালে ডিলারের দোকানে মওদুদের ঘাটতি দেখতে পেয়ে ডিলারদের কে জরিমানা করা হচ্ছে ওএমএস কার্যক্রম হতে সাময়িকভাবে বিরত রাখাও হচ্ছে অনেককেই। বরিশাল বিভাগে মোট ৬৯ জন ও এমএসডিল নিয়োজিত আছে। বিভাগীয় প্রধান কর্মকর্তা পরিদর্শনকালে বরাদ্দকৃত চাল-আটা ডিলারের দোকানে মজুদ কম পাওয়ায় পটুয়াখালী জেলায় ৬ জন,ঝালকাঠি জেলায় ২ জন, বরিশাল মহানগর ৪ জন, পিরোজপুর জেলায় ৫ জন, ভোলা জেলায় ১ জন ডিলার কে মোট ৪ লক্ষ ৩০৪ টাকা জরিমান করেন। এছাড়াও সরকারি নির্দেশনা বলী লঙ্ঘন করায় বরগুনা জেলায় দুইজন পিরোজপুর জেলায় দুইজন বরিশাল মহানগর চারজন ও পটুয়াখালী জেলা একজন ডিলার এর ডিলারশিপ কার্যক্রম সাময়িকভাবে দশ দিন হতে দুই মাস পর্যন্ত স্থগিত রেখেছেন। বিভিন্ন ধরনের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা সকল জেলার ডিলারগণ সতর্কতার সাথে চাল বিতরণ করায় ভোক্তাগন খুবই খুশি ও সহকারী খাদ্য শস্য স্বল্পমূল্যে গ্রহণ করতে পারছেন। বরিশাল মহানগর কয়েকজন ডিলার অনিয়ম ও দুর্নীতির করতে না পারায় বিভাগীয় প্রধান কর্মকর্তা ফারুক হোসেনের বিরুদ্ধে অপবাদ দেয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এই কুচক্রী ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছেন ভোক্তাগন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »