সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জে সরকারি জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে সরকারি জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমানের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহেরচর বাজারের সরকারি খাস জমিতে সম্প্রতি একাধিক দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি—কোনো সরকারি অনুমোদন ছাড়াই এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে, এবং এ কাজের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান নিজেই।

একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন,“চেয়ারম্যান সরকারি জায়গা নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাকা দোকানঘর তুলছেন। এতে বাজারের রাস্তা সরু হয়ে গেছে, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরচর বাজারের সরকারি খাস জমিতে সম্প্রতি পাকা দোকানঘর নির্মাণের কাজ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসিউর রহমান সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও দিনরাত  অবৈধ মার্কেট নির্মাণ কাজ করছেন।

অভিযোগ রয়েছে, তিনি সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। এতে সরকারি সম্পদের ক্ষতি ছাড়াও বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে।স্থানীয়দের আরও অভিযোগ, চেয়ারম্যান মশিউর রহমানের বিরুদ্ধে পূর্বেও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সরকার পরিবর্তনের পরও তিনি প্রভাব খাটিয়ে প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সচেতন নাগরিকদের দাবি, “প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সরকারি খাস জমি দখলমুক্ত করুক এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক।এ বিষয়ে প্রশাসনের মন্তব্য জানতে দেহেরগতি ইউনিয়ন ভূমি কার্যালয় ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »