বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


অনুরাগের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ
প্রকাশ: ২০ মার্চ, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অনুরাগের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আগেই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তবে এ বার এই পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছেন যে, সকলেই নড়চ়়ড়ে বসেন। পায়েল নিজের ইনস্টাগ্রাম পাতায় লেখেন, অনুরাগ কাশ্যপ তাকে ধর্ষণ করেছেন।

পায়েলের কথায়, ‘দক্ষিণে দু’জন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, তবু কেউ ছুঁয়ে দেখারও চেষ্টা করেননি। উল্টো দিকে, অনুরাগ কাশ্যপ কাজ না করেই ধর্ষণ করেছে আমাকে। আমার সঙ্গে দেখা করার তৃতীয় দিনেই আমাকে ধর্ষণ করে। তা হলে বলুন, কেন আমি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুনাম করব না।’

পায়েল বছর দুয়েক আগে এক টুইটে অনুরাগের শিকার- রিচা চড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নাম জানান। যদিও ওই তিন অভিনেত্রী এই ঘটনায় অনুরাগেরই পক্ষ নিয়েছেন। তিন জনেই একই সুরে বলেছেন, অনুরাগের কাছ থেকে কোনও রকম খারাপ ব্যবহার তাঁরা পাননি।

এ ঘটনার বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব পায়েল। যদিও দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে হাতে লেখা ছোট্ট একটি অসমাপ্ত সুইসাইড নোটের ছবি পোস্ট করেন পায়েল। পাশাপাশি প্রশ্ন করেন, আচমকা মৃত্যু হলে দায়ী থাকবেন কে?

অনেকেরই দাবি, এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেই কারণেই হয়তো তিনি এমন অসংলগ্ন পোস্ট দিচ্ছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »