বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি

চলতি বছর যতই গড়াচ্ছে ঢালিউড তারকারা ততই বিস্ময়কর চরিত্রে আবির্ভূত হচ্ছেন। পর্দায় তাদের উপস্থিতি কমছে ক্রমশ, বাড়ছে ব্যক্তিগত নানান কর্মকাণ্ড!

তবে সব ছাপিয়ে সম্প্রতি চলমান রোজায় দুজন তারকা একসঙ্গে নজর কেড়েছেন নিজ নিজ দোকানে দাঁড়িয়ে ইফতার ও সেহরি বিক্রির ঘটনায়। যা নিয়মিত তারা প্রকাশ করছেন নিজ নিজ সোশাল হ্যান্ডেলে। এরমধ্যে একজন ওমর সানী অন্যজন মাহিয়া মাহি। রোজার প্রথম দিন থেকেই দুজনে ব্যস্ত সময় পার করছেন এসব আয়োজনে।

সন্তানসম্ভবা হওয়ায় প্রায় ৮ মাস সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এরমধ্যে থেমে ছিল না তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। এরমধ্যে খেটেছেন দুই ঘণ্টার জেল, করেছেন ওমরা হজ। গত সপ্তাহে হজ করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিন পেয়েই নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত হলেন ‌‘অগ্নি’-খ্যাত এই নায়িকা।

গাজীপুরের তেলিপাড়া বাজারে মাহির রেস্টুরেন্ট ‘ফারিশতা’। রমজানের প্রথম দিন শুক্রবার (২৪ মার্চ) দুপুর থেকে নায়িকাকে দেখা যায় নিজের রেস্তোরাঁয় দাঁড়িয়ে ইফতার বিক্রি করতে। তাই নয়, সেটি দেখানোর জন্য ফেসবুক থেকে লাইভেও আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্টের ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো’। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার তখন বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’

অনেকটা একই ভঙ্গি নিয়ে রোজার প্রথম দিন থেকে নিজের রেস্তোরাঁ ‘চাপওয়ালা’র প্রচারণা করে চলেছেন নায়ক ওমর সানী।

বেশ কয়েক মাস আগে রাজধানীর আফতাব নগরে ‘চাপওয়ালা’র শাখা খুলেছেন ওমর সানী। জানান দিলেন, এবার তার দোকানে ইফতার তো থাকছেই, বাড়তি চমক হিসেবে রয়েছে সেহরির ব্যবস্থাও।

ওমর সানী বলেন, ‘এবার সেহরি নাইট চালু করেছি আমরা। আফতাব নগরে যেখানে আমাদের রেস্টুরেন্ট, সেখানে সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো, তাই মানুষ এখানে এসে সেহরি খেতে পারছেন স্বাচ্ছন্দ্যে। তাছাড়া পার্সেল নেওয়া এবং হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে।’

খাবারের মেন্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘নামের মতো আমাদের মেইন ফোকাস চাপের ওপর। চিকেন চাপ, বিফ চাপ, লুচি, আলুর দম তো থাকছেই, সাথে বাংলা খাবার রয়েছে। এফডিসির খাবার নিয়ে মানুষের অনেক আগ্রহ, তাই এফডিসির খাবারও থাকছে।’

তবে, দুজনের নতুন কোনও সিনেমার খবর আপাতত নেই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »