সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কলেজ ছাত্রকে বলাৎকার বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলেজ ছাত্রকে বলাৎকার বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা কিং মাসুদ সরদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ভুক্তভোগী মাদারীপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মামলা দায়েরের পর বুধবার নিলয় নামের একজনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত কিং মাসুদ ইতালী প্রবাসী বিএনপি নেতা ও উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদল নেতা বলে জানা গেছে। এজাহার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত কিং মাসুদ প্রথমে ফেসবুকে মেসেজ দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।
পরবর্তীতে সন্ধ্যার পরে ভুক্তভোগীর সহপাঠী ইমন সরদার কৌশল অবলম্বন করে ভুক্তভোগীকে সমরসিংহ বাজারে একটি দোকানের সামনে ডেকে নিয়ে যায় এবং মোবাইল ফোনে কিং মাসুদের সঙ্গে কথা বলিয়ে দেয়।
এরপর ইমন ভুক্তভোগীকে ভ্যানযোগে ইল্লা বাসস্ট্যান্ডে নিয়ে যায় এবং সেখান থেকে হাঁটা পথে অন্যএকটি চায়ের দোকানে নিয়ে গিয়ে চা পান করায়। সেখানে কিং মাসুদ উপস্থিত ছিল এবং সে চায়ের বিল পরিশোধ করে। চা পানের পর কিং মাসুদ ও ইমন ভুক্তভোগীকে সাথে নিয়ে অপর অভিযুক্ত নিলয় আহমেদের বসত ঘরের পেছনে বারান্দায় প্রবেশ করান। সেখানে নিলয় ঘরের পিছনের দরজা খুলে দেয়।
মামলায় আরো বলা হয়, নিলয় ও ইমন বাইরে চলে যাওয়ার পর কিং মাসুদ ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে বিবস্ত্র করে জোরপূর্বক যৌনসঙ্গমে বাধ্য করেন। এতে ভুক্তভোগীর শরীরে আঘাতের সৃষ্টি হয়। শারীরিক নির্যাতনের পর আসামি কিং মাসুদ ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয়। পরিবার জানায়, বাড়িতে ফিরে কিশোরটি অসুস্থ হয়ে পড়লে তারা বিষয়টি জানতে পারেন এবং থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, কিং মাসুদ এলাকায় বিএনপির ব্যাপক প্রভাবশালী। ২৪ সালের গণঅভূথ্যানের পর সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর ছবি সম্মিলিত ব্যানার পোস্টারের মাধ্যমে কিং মাসুদ এলাকায় বিএনপির ব্যাপক প্রভাব বিস্তার করেছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত প্রধান আসামি কিং মাসুদকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত মো. নিলয় আহম্মেদকে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »