সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জবাসীর প্রত্যাশার কেন্দ্রে ডা. ইকবালুর রহমান
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জবাসীর প্রত্যাশার কেন্দ্রে ডা. ইকবালুর রহমান

বরিশাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বাকেরগঞ্জ উপজেলা। অন্তত পাঁচটি জেলার সঙ্গে সীমান্তঘেঁষা এই উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা। একসময় জেলা হিসেবে পরিচিত এই জনপদ আজও উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এখনো বহু প্রত্যন্ত গ্রাম যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে।

এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ চিকিৎসা সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন ডা. ইকবালুর রহমান সেলিম। স্থানীয়দের কাছে তিনি ‘সেলিম ডাক্তার’ নামেই বেশি পরিচিত। তার গ্রামের বাড়ি ১নং চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই।

স্বনামধন্য চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর পুরো বাকেরগঞ্জজুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই তাকে বেশি মানুষ চেনেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই যেন তার জীবনের মূল লক্ষ্য।

সেবায় ব্যতিক্রমী উদ্যোগ

কয়েকজন সমাজসচেতন ব্যক্তিকে নিয়ে তিনি স্বঅর্থায়নে প্রতিষ্ঠা করেন ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময়ে আয়োজন করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চক্ষু ক্যাম্প এবং ফ্রি সুন্নতে খাৎনা ক্যাম্প।

বরিশালের স্বাস্থ্যখাতে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। তিনি রোগী দেখেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, পলি ডায়াগনস্টিক ও ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। হাজার হাজার মানুষ তার পরামর্শ ও সহযোগিতায় উপকৃত হয়েছেন।

স্কুল, কলেজ, মসজিদ ও মাদরাসার সঙ্গেও রয়েছে তার নিবিড় সম্পর্ক। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে সাধারণ মানুষের কাছে।

জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান বাকেরগঞ্জবাসী

স্থানীয় অনেকেই মনে করেন, সৎ, দক্ষ ও উদার ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে সমাজের চিত্র দ্রুত বদলানো সম্ভব। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী করার প্রত্যাশা প্রকাশ করেছেন অনেকে। তাদের বিশ্বাস, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি ব্যাপক সমর্থন পাবেন।

তবে এ বিষয়ে ডা. ইকবালুর রহমান সেলিমের বক্তব্য ভিন্ন। তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। তার ভাষায়, “আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা—বিশেষ করে আমার রক্তের সঙ্গে মেশা বাকেরগঞ্জবাসীর সেবা—করে যেতে চাই। আমার সাধ্য অনুযায়ী এ কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তবে রাজনৈতিক পদ বা নির্বাচনে যাওয়া আমার কাছে জরুরি মনে হয় না।”

সেবাই যার ব্রত, সেই ডা. ইকবালুর রহমান সেলিমকে ঘিরে বাকেরগঞ্জবাসীর প্রত্যাশা তাই এখনো অটুট। সময়ই বলে দেবে ভবিষ্যতে এই জনপ্রিয় চিকিৎসকের পথচলা কোন দিকে মোড় নেয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »