● ●


কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা

কর্মক্ষেত্রে মানসিক চাপের দিক থেকে ইউরোপের কয়েকটি দেশের কর্মীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন। কর্মীদের দৈনন্দিন মানসিক চাপের হার বিবেচনায় করা তালিকায় শীর্ষে রয়েছে গ্রিস। দেশটির ৬১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মাত্রার মানসিক চাপ অনুভব করেন। তালিকায় এরপর রয়েছে মাল্টা, সাইপ্রাস ও ইতালি।

সবচেয়ে বেশি চাপ যে ১০ দেশে

১. গ্রিস: ৬১ শতাংশ

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, কঠোর কর্মপরিবেশ এবং কিছু খাতে ছয় দিনের কর্মসপ্তাহের কারণে গ্রিসের কর্মীদের ওপর চাপ বেশি। দেশটির ৬১ শতাংশ কর্মী প্রতিদিন উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

২. মাল্টা: ৫৭ শতাংশ

ছোট ও ঘনবসতিপূর্ণ দেশটিতে গেমিং ও আর্থিক খাতের দ্রুত সম্প্রসারণের সঙ্গে কর্মীদের ওপর কাজের চাপও বেড়েছে। ৫৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।

.

৩. সাইপ্রাস: ৫৬ শতাংশ

দেশটির অনেক কর্মী সপ্তাহে ছয় বা সাত দিন কাজ করেন। দীর্ঘ কর্মঘণ্টার কারণে বিশ্রামের সময় কমে যাওয়ায় ৫৬ শতাংশ কর্মী মানসিক চাপের কথা জানিয়েছেন।

৪. ইতালি: ৫১ শতাংশ

অর্থনৈতিক কাঠামোগত সমস্যা এবং কর্মঘণ্টার চেয়ে কর্মস্থলে উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়ার সংস্কৃতির কারণে ইতালির ৫১ শতাংশ কর্মী উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।

৫. পর্তুগাল: ৪৭ শতাংশ

তুলনামূলক কম বেতন ও দীর্ঘ কর্মঘণ্টা দেশটির কর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। ৪৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

৬. যুক্তরাজ্য: ৪৬ শতাংশ

বাড়ির উচ্চ খরচ, প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং কাজের অতিরিক্ত চাপের কারণে যুক্তরাজ্যের ৪৬ শতাংশ কর্মী মানসিক চাপ অনুভব করেন।

.সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা.

৭. লুক্সেমবার্গ: ৪৩ শতাংশ

বড় ব্যাংকিং খাত, উচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং বিপুলসংখ্যক মানুষের প্রতিদিন অন্য দেশ থেকে যাতায়াত দেশটির কর্মীদের ওপর চাপ তৈরি করছে। ৪৩ শতাংশ কর্মী চাপ অনুভব করেন।

৮. বেলজিয়াম: ৪৩ শতাংশ

জটিল রাজনৈতিক ও ভাষাগত পরিবেশ এবং বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের চাপের কারণে বেলজিয়ামের ৪৩ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

.কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন .

৯. নরওয়ে: ৪৩ শতাংশ

তেল ও প্রযুক্তি খাতে উচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং কাজের ক্ষেত্রে পারফরম্যান্সের চাপের কারণে নরওয়ের ৪৩ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।

১০. আয়ারল্যান্ড: ৪২ শতাংশ

বিশেষ করে ডাবলিনের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর উচ্চ উৎপাদনশীলতাকেন্দ্রিক কর্মসংস্কৃতির কারণে দেশটির ৪২ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য চাপ অনুভব করেন।

.পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »