মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


কাইলি জেনারকে টপকে শীর্ষে সেলেনা
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ২:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাইলি জেনারকে টপকে শীর্ষে সেলেনা

আবারও ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ারকৃত নারী তারকা হলেন সেলেনা গোমেজ। ৩০ বছর বয়সী পপ মেগাস্টার সম্প্রতি কাইলি জেনারকে পরাজিত করে ফের ইনস্টাগ্রামের সর্বাধিক অনুসরণ করা নারী তারকা হয়ে উঠেছেন। কয়েক বছর আগেও সেলেনা ইনস্টাগ্রামে শীর্ষস্থানে ছিলেন।

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সেলেনা গোমেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমানে আনুমানিক ৩৮০ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে, কাইলি জেনারেরও সেলেনা গোমেজের মতো একই ফ্যান ফলোয়ার রয়েছে। কিন্তু সেলেনা অল্প সংখ্যায় টপকে গেছেন কাইলিকে।

২৩ ফেব্রুয়ারী সকালের তথ্য অনুসারে, ইনস্টাগ্রামে কাইলি জেনারের ৩৮০,৪০৮,২৭৪ অনুসারী রয়েছে৷ কাইলিকে টপকে যাওয়া সেলেনার ৩৮০,৮৫৩,২৯৩ অনুসারী রয়েছে এই মুহূর্তে।

এদিকে ইনস্টাগ্রামে সেলেনা গোমেজ সর্বাধিক অনুসরণ করা নারী হিসেবে নিজের জায়গা পুনরুদ্ধার করায় ভক্ত অনুরাগীরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। টুইটারেও দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাস উদ্দীপনা। একের পর এক শুভেচ্ছাবার্তা শেয়ার করছেন সেলেনা ভক্তরা।

ভ্যানিটি ফেয়ারের ‘হলিউড কভার ২০২৩’-এর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সেলিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। টুইটারকে অনিরাপদ ও বিপজ্জনক প্লাটফর্ম বলেও অভিহিত করেন সেলেনা।

মুলত সেলেনা গোমেজের ব্যক্তিগত সহকারী তার ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রন করেন। এ বিষয়ে সেলেনা জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তিনি বিষাদে ভুগতে শুরু করেছিলেন।

এমন যা কিছু তিনি দেখতে বা শুনতে চান না, তার সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেখতে হয়েছে। এমনকি বিচ্ছেদের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন সেলেনা। মানুষের হাজারো পক্ষ-বিপক্ষের মন্তব্য ও মতামত তার জীবনে মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছিল বলেও জানিয়েছেন গায়িকা।

সূত্র : পিঙ্কভিলা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »