শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটা পৌর মেয়র আনোয়ারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ারের  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইলিশ পার্কের দেয়াল ও গেট ভাঙার অভিযোগ এনে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পার্ক মালিক রুমান ইমতিয়াজ তুষার।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরা হয়।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পৌরসভার রাস্তা নির্মাণের নামে ইলিশ পার্কের দেয়াল ভেঙে ফেলেছেন পৌর মেয়র ও তার লোকজন। রাস্তা নির্মাণে উভয় পাশের জমি নেওয়ার কথা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে পুরো রাস্তাই আমার জমির মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এ সময় ইলিশ পার্কে হামলা ও গালমন্দ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

তবে এমন অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মনির শরীফ বলেন, রাস্তা সবার প্রয়োজনে করা হয়েছে। এখানে পৌরসভার ব্যক্তিগত কোনো লাভ-ক্ষতি নেই। তুষার সাহেব রাস্তা নির্মাণে বাধা দিয়ে আসছেন। তিনি বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ করছেন।

এ বিষয়ে পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ইলিশ পার্কের কোনো দেয়াল ভাঙা হয়নি এবং কাউকে গালমন্দও করা হয়নি। পার্কের মালিক কিছু জমি যাদের কাছে বিক্রি করেছেন তাদের অনুমতি নিয়েই অংশবিশেষ দেয়াল ভাঙা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »