বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গুগলের এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের ভবিষ্যৎ
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গুগলের এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের ভবিষ্যৎ

কোডিং আর আগের মতো নেই। আগে যেখানে ডেভেলপারদের ঘন্টার পর ঘন্টা বসে কোড লিখতে হতো। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অনেক কাজ করে দিচ্ছে মুহূর্তেই। গুগলের নতুন এআই টুলস— জেমিনি সিএলআই আর জেমিনি কোড অ্যাসিস্ট, ডেভেলপারদের জন্য তৈরি করছে এক নতুন দুনিয়া।

গুগলের ডেভেলপার টুলস প্রজেক্ট ম্যানেজার রায়ান সালভা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এআই এখন শুধু সহায়কের ভূমিকায় নেই। বরং ডেভেলপমেন্ট প্রক্রিয়ার অংশ হয়ে উঠছে। তার মতে, আগামী দিনে প্রোগ্রামারের ভূমিকা অনেকটা স্থপতির মতো হবে— যেখানে ডেভেলপাররা বড় সমস্যাকে ভেঙে ছোট ছোট সমাধানযোগ্য কাজ হিসেবে সাজাবেন, আর কোড লিখে দেবে এআই।
এআই টুলসের ব্যবহার নিয়ে গুগলের গবেষণা

প্রতি বছর গুগল ডেভেলপার ট্রেন্ডস নিয়ে সমীক্ষা করে। তবে এবারের জরিপে মূল ফোকাস ছিল এআই টুলস। সেখানে দেখা গেছে, বেশির ভাগ ডেভেলপার এপ্রিল ২০২৪ থেকে এআই ব্যবহার শুরু করেছেন। এই সময়েই বাজারে আসে Claude 3 এবং Gemini 2.5। যেগুলো কোডিং টাস্কে বিপ্লব ঘটায়।

সালভার ভাষায়, “কোডিংয়ের সময় মডেলকে শুধু কোড লিখলেই হবে না। বরং বাহ্যিক তথ্যও ব্যবহার করতে হবে। এজন্য টেস্ট চালানো, কম্পাইল করা, ভুল ধরতে পারা—এসব জায়গায় এআই এখন নিজে নিজে ঠিক করতে পারছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন।”

রায়ান সালভা জানিয়েছেন, তিনি এখন বেশির ভাগ সময় কোড লেখেন না। বরং এআইকে দিয়ে করান। কোনো বাগ রিপোর্ট এলে তিনি প্রথমে Gemini CLI ব্যবহার করে একটি বিস্তারিত রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করেন। এরপর সেই ডকুমেন্টের ভিত্তিতেই এআই কোড লিখে ফেলে।

“আমার কাজের ৭০ থেকে ৮০ শতাংশ আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করি। টার্মিনালে বসে Gemini CLI-কে নির্দেশ দেই, আর সেটা কোড লিখে দেয়। আমি শুধু শেষ ধাপে কোড পড়ে দেখি, রিভিউ করি,” বলেন সালভা।
ভবিষ্যতের কোডিং: কম কোড, বেশি চিন্তা

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকে ডেভেলপারের মূল ভূমিকা হবে বড় ছবি দেখা— একটি প্রজেক্টের কাঠামো, ব্যবহারকারীর প্রয়োজন আর আউটপুট নিয়ে চিন্তা করা। কোডের লাইন লেখা আর প্রধান কাজ থাকবে না।

সালভা মনে করেন, “আগে সফটওয়্যার ডেভেলপমেন্টের তিনটি মূল জায়গা ছিল—আইডিই (IDE), ব্রাউজার আর টার্মিনাল। কিন্তু সামনে ডেভেলপাররা অনেক বেশি সময় ব্যয় করবেন রিকোয়ারমেন্ট ঠিক করতে। আর কোড জেনারেশন করে দেবে এআই।”
নতুন এক যাত্রার শুরু

গুগলের এআই টুলস শুধু কোড লেখাই নয়, বরং ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় নতুন ধারা তৈরি করছে। কোডিংয়ের পরিশ্রম কমে আসছে। তবে ডেভেলপারদের প্রয়োজন হবে কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা আর সৃজনশীলতা।

প্রযুক্তি দুনিয়ার অনেকেই বলছেন, এ পরিবর্তন সফটওয়্যার ডেভেলপমেন্টকে শুধু সহজ করবে না, বরং নতুন প্রজন্মের ডেভেলপারদের জন্য পুরো খেলার নিয়মই বদলে দেবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »