সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয়ে সতর্ক হবেন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যেসব বিষয়ে সতর্ক হবেন

অনলাইন নিউজ :অ্যাপল প্রতি বছর নতুন আইফোন নিয়ে আসে, তবে এবারের আইফোন ১৭ সিরিজকে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাহী টিম কুক। নতুন এই সিরিজে এসেছে ভিন্নধর্মী ডিজাইন, উন্নত ক্যামেরা এবং আরও দ্রুত প্রসেসরের সুবিধা।

রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার ও শাহ আলী প্লাজার মতো বাজারগুলোতে ইতোমধ্যে আইফোন ১৭ পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।

বর্তমান বাজারদর অনুযায়ী-
আইফোন ১৭ (২৫৬ জিবি) : ১ লাখ ৩০ হাজার- ১ লাখ ৪০ হাজার টাকা
আইফোন ১৭ প্রো : ১ লাখ ৭০ হাজার – ১ লাখ ৮০ হাজার টাকা
আইফোন ১৭ প্রো ম্যাক্স : ২ লাখ টাকার ওপরে

তবে ধারণা করা হচ্ছে, সরবরাহ বাড়লে দাম ১০-৩০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।

কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

বিশেষ করে গ্রে মার্কেট থেকে কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ-

ওয়ারেন্টি ঝুঁকি : বিদেশ থেকে আনা আইফোনে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় না। ফলে সমস্যার ক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা মেলে না।
ভুয়া বা রিফার্বিশড ফোন : নকল বা পুনর্নির্মিত সেটের সঙ্গে আসল ডিভাইস মিশে যাওয়ার ঝুঁকি থাকে।
নেটওয়ার্ক ও সফটওয়্যার সমস্যা : কিছু বিদেশি মডেলে স্থানীয় ৪জি/৫জি ব্যান্ড সাপোর্ট নাও থাকতে পারে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটেও জটিলতা দেখা দিতে পারে।
অতিরিক্ত খরচ : অফিসিয়াল রিটেইলারদের দাম কিছুটা বেশি হলেও সেখান থেকে না কিনলে রিপেয়ারিং বা পার্টস পরিবর্তনে বেশি খরচ বহন করতে হতে পারে।
সীমিত বিক্রয়োত্তর সেবা : সমস্যার ক্ষেত্রে রিসেলারদের ওপর নির্ভর করতে হয়, যা সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে।

বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজ ইতোমধ্যেই সাড়া ফেলেছে। চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রো ম্যাক্স মডেল বিক্রি শীর্ষে রয়েছে।

বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হলেও গ্রে মার্কেটে আইফোন ১৭-এর চাহিদা প্রমাণ করছে- এখানে অ্যাপলের প্রভাব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তবে ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কেনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »