শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রলীগ নেতার রগ কাটার অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার রগ কাটার অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

ছাত্রলীগ নেতার রগ কাটার অভিযোগ যুবলীগ কর্মীদের বিরুদ্ধে

ফেনীর সোনাগাজীতে যুবলীগ কর্মীরা সাখাওয়াত হোসেন চৌধুরী হৃদয় (২২) নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার ছোট ভাই নয়ন উদ্দিন চৌধুরী (১০) ও যুবলীগ নেতা মোশারফ হোসেনকেও (৪০) কুপিয়ে জখম করেছেন তারা।

আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা হদয় ও তার ছোট ভাই নয়নকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আহত যুবলীগ নেতা মোশারফ হোসেনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের বাঁশতলা নামক স্থানে শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নেজাম উদ্দিন মাস্টার ও মো. নাঈম নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ, এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে চরডুব্বা গ্রামের শফি উল্যাহর ছেলে যুবলীগ কর্মী আরিফ হোসেন ও সাইফুল ইসলামের নেতৃত্বে ২০-২২ জন নেতাকর্মী দলবদ্ধ হয়ে ইফরান হোসেন নামে এক দোকান কর্মচারীর ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে যায়।

যুবলীগ নেতা মোশারফ হোসেন তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় হামলাকারীদের সামনে পড়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় যুবলীগ কর্মীরা মোশরফের ওপর হামলা চালায়। তার সঙ্গে থাকা আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন হৃদয়ের ওপরও হামলা চালিয়ে পায়ের রগ কেটে দেয়। হৃদয়ের চিৎকারে তার ছোট ভাই নয়ন এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এ ঘটনায় যুবলীগ নেতা মোশারফ হোসেনের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- আরিফ হোসেন, তার ভাই সাইফুল ইসলাম, নেজাম উদ্দিন মাস্টার, মো. নাঈম, রিফাত, অন্তর, আরাফাত, মেজবাহ, রাহাত, মো. আরমান, আমজাদ হোসেন, মো. হায়দার, মো. মিরাজ ও অজ্ঞাতনামা ৮-১০ জন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হিরণ বলেন, দুই গ্রুপেই আমাদের দলের লোকজন। তুচ্ছ ঘটনায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »