● ●


কুমিল্লা শিক্ষাবোর্ড: ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ২:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুমিল্লা শিক্ষাবোর্ড:  ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি

বিডি ২৪ অনলাইন নিউজ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬জন অংশ নেয়। তাদের মধ্যে ৪৮ হাজার ৬৫৭জন পরীক্ষার্থী পাস করেছে। এই বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।ফলাফল বিবরণীতে দেখা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার সবচেয়ে বেশি খারাপ ফলাফল হয়েছে ইংরেজি ও উচ্চতর গণিতে।

নিচে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিষয় ভিত্তিক ফলাফলের চিত্র তুলে ধরা হলো।বাংলায় ৯৯ হাজার ৫৭৬ জনের মধ্যে ৯১ হাজার ৮৮৭ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। ইংরেজিতে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৫ হাজার জন। ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ। অর্থনীতিতে ২৫ হাজার ৮৪৭ জন পরীক্ষা দিয়ে ২২ হাজার ৭৪২ জন পাস করেছে। পাসের হার ৮৭ দশমিক ৯৯ শতাংশ।

সমাজবিজ্ঞানে ১১ হাজার ৯০১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ৫৩৪ জন। পাসের হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। যুক্তিবিদ্যায় ১২ হাজার ৬৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ হাজার ২৮০ জন। পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ।

সাইকোলজিতে ৮১২ জন পরীক্ষা দিয়ে ৭৪৭ জন পাস করেছে। পাসের হার ৯২ শতাংশ। ভূগোলে ৪ হাজার ৪০৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪ হাজার ৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ। পরিসংখ্যানে ৪ হাজার ৭৭ জন পরীক্ষা দিয়ে ৩৪৯৫ জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ৭২ শতাংশ।

আরবিতে ৪ জন পরীক্ষা দিয়ে ৪ জনই পাস করেছে। পাসের হার শতভাগ। সংস্কৃতিতে ৮ জন পরীক্ষা দিয়ে ৭ জন পাস করেছে। পাসের ৮৭ দশমিক ৫০।

পদার্থবিজ্ঞানে ২৫ হাজার ৯৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২১ হাজার ১৪৪ জন। ৮১ দশমিক ৫০ শতাংশ। রসায়নে ২৫ হাজার ৯৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৩৭২ জন। পাসের হার ৭৮ দশমিক ৫২ শতাংশ।

জীববিজ্ঞানে ২৫ হাজার ৭৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ২৭৫ জন। পাসের হার ৭৮ দশমিক ৭৪ শতাংশ। ইংরেজী অংকনে ১৩৫ জন পরীক্ষা দিয়ে ১৩৫ জন পাস করেছে। পাসের হার শতভাগ।

কৃষিশিক্ষায় ২৫ হাজার ৭০২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ হাজার ১৬৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৯১ শতাংশ। ইসলাম শিক্ষায় ১৫ হাজার ১৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪ হাজার ৮৯৬ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।

হিসাববিজ্ঞানে ২৬ হাজার ৯১৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২০ হাজার ৬৩৮ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৭ শতাংশ। উচ্চতর গণিতে ২৪ হাজার ৭০৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪ হাজার ৯৪২ জন। পাসের হার ৬০ দশমিক ৪৮ শতাংশ।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম বলেন, শতভাগ নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা নেওয়া হয়েছে। কিছু ভেন্যু কেন্দ্র কমিয়ে আনা হয়েছে। যার কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »