● ●


ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০: ০৮

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। গতকাল গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহারাষ্ট্রের ধার এলাকার একই পরিবারের ১৫ সদস্য একটি ফোর্স ক্রুজার গাড়িতে করে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। রাত ২টার দিকে দ্রুতগতির গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে চার নারী, তিন পুরুষ ও দুই শিশু রয়েছেন। তাঁদের মধ্যে উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবীর নাম জানা গেছে। তাঁরা একই পরিবারের সদস্য; নিহতদের মধ্যে দুই ভাই ও তাঁদের স্ত্রীরাও রয়েছেন।

আহত ছয়জনকে উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসায় বিশেষ মেডিকেল দল কাজ করছে। পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

পরিবারের এক সদস্য জানান, তাঁরা মোট ৩৬ জন তিনটি গাড়িতে করে খাতু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার উদ্দেশে ফিরছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি অন্য দুটি গাড়ির আগে চলে গিয়েছিল। পরে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »