
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮: ৩২
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আরো বেশি করে নিজেদেরই নিতে হবে। এ ক্ষেত্রে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে আঞ্চলিক পর্যায়ে কৌশলগত স্বনির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রামজি ইজেলদিন রামজি।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার দায়িত্ব কোনো বহিঃশক্তি এককভাবে পালন করতে পারবে না। এ অঞ্চলের দেশগুলোকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
রামজি ইজেলদিন রামজি বলেন, ‘কোনো বহিঃশক্তি একা এই দায়িত্ব নিতে পারে না।’
তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন