● ●


রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি জানালেন ড. ইলিয়াস
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানিয়ে ভারত সরকারের প্রতি ৬ দফা দাবি জানালেন ড. ইলিয়াস

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ২২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫: ২৪

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ভারতের ওয়েলফেয়ার পার্টি। দলটি এ রায়কে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে দলটি।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস আইসিজের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানান। তিনি বলেন, জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থার এ রায় বিশ্ব আদালতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আদালত।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ‘দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে আইসিজে। ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমার তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলেও রায়ে উল্লেখ করা হয়।

ড. ইলিয়াস বলেন, মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ব্যাপক সহিংসতার বিবরণ আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এই রায় শুধু একটি মতামত নয়; এটি আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত। আইসিজের রায় চূড়ান্ত এবং মামলার পক্ষগুলোর জন্য তা মানা বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

ওয়েলফেয়ার পার্টির বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এই রায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের জন্য রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করার নীতিকে আরো শক্তিশালী করেছে।

ড. ইলিয়াস বলেন, এই রায় যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। এর পূর্ণ বাস্তবায়নে ভারত সরকারকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এ লক্ষ্যে তিনি ছয় দফা দাবি তুলে ধরেন।

প্রথমত, আইসিজের রায়কে প্রকাশ্যে স্বাগত জানিয়ে গণহত্যা সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে।

দ্বিতীয়ত, দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ, জাতিসংঘ এবং আঞ্চলিক ফোরামসহ সব পর্যায়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক চাপ প্রয়োগ করতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে রায়টি পুরোপুরি বাস্তবায়িত হয়।

তৃতীয়ত, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, বৈষম্যমূলক আইন বাতিল এবং নিজ দেশে তাদের নিরাপত্তা, সম্পত্তি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানাতে হবে।

চতুর্থত, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণের ব্যবস্থাও থাকতে হবে।

পঞ্চমত, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে, সে নিশ্চয়তাও আদায় করতে হবে।

ষষ্ঠত, ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসন, আটক ও হয়রানি বন্ধ করতে হবে। গণহত্যার শিকার জনগোষ্ঠীর মানুষকে অপরাধী বা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত ভারতে তাদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা দিতে হবে।

ড. ইলিয়াস আরো বলেন, ‘গণহত্যার বিষয়টি এখন বিচারিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এ অবস্থায় নীরবতা আর নিরপেক্ষতা নয়, বরং দায় এড়ানোর শামিল।’ তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে ভারতের উচিত নিপীড়িত মানুষের পাশে, আন্তর্জাতিক আইনের পক্ষে এবং ন্যায়বিচারের স্বার্থে অবস্থান নেওয়া।

ওয়েলফেয়ার পার্টি জানিয়েছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব, ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন ফোরামে দলটি এ বিষয়ে দাবি তুলে যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »