● ●


একজন পেসার কম খেলানোয় ডোনাল্ডও ‘হতবাক’
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একজন পেসার কম খেলানোয় ডোনাল্ডও ‘হতবাক’

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২১: ২০

জোহানেসবার্গে বাংলাদেশের হারের ঘটনা ইতোমধ্যে অতীতের খাতায় নাম লিখিয়েছে। তবে কিছুটা আঁচ রয়ে গেছে। বিশেষ করে প্রথম ইনিংসে পার্টটাইমার মুমিনুল হকের ১৬ ওভার হাত ঘোরানোর বিষয়টি সামনে আসছে। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের ইনিংসে বাংলাদেশের বোলারদের ক্লান্তি আর বিকল্পের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। একজন বাড়তি পেসার থাকলে ম্যাচের চিত্র বদলাতেও পারত। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চোখেও বড় হয়ে ধরা দিয়েছে তিন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে। সঙ্গে ছিলেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু স্বাগতিকদের ব্যাটিংয়ের সামনে এই আক্রমণ যথেষ্ট হয়নি। বিশেষ করে মিরাজকে আক্রমণে পেয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রান তুলেছেন দ্রুত। তাতে বিশ্রামের সুযোগ কমেছে পেসারদের, বেড়েছে তাদের ওপর চাপ। শেষ পর্যন্ত চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন হাসান।

অ্যালান ডোনাল্ডের মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন পেসার নিয়ে খেলা যায় না। এটি ছিল রক্ষণাত্মক সিদ্ধান্ত, যা মূল বোলারদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তার ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকায় তিন পেসার নিয়ে খেলা যায় না। আমি দুঃখিত, এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। ওই তিনজনের ওপর অনেক বেশি চাপ পড়ে।’

ডোনাল্ডের পছন্দের আক্রমণে ছিলেন চার পেসার—হাসান, শরীফুল, তাসকিন ও এবাদত। বিশেষ করে ওয়ান্ডারার্সের মতো মাঠে শরীফুলের উচ্চতা এবং তুলনামূলক ফুলার লেংথ কার্যকর হতে পারত বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘মাত্র তিন পেসার নিয়ে বাংলাদেশকে খেলতে দেখে আমি হতবাক।’

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংসে কাইল ভেরেইনা, টনি ডি জর্জি ও অন্য ব্যাটারদের পাশাপাশি শেষদিকে কাগিসো রাবাদা এবং রায়ান রিকেলটনের ১১৭ রানের জুটি বাংলাদেশের বোলিং আক্রমণকে আরো চাপে ফেলে। সেই ইনিংসে মুমিনুলের ১৬ ওভার করাটাও দেখিয়েছে মূল বোলারদের বিকল্প কতটা সীমিত ছিল।

ডোনাল্ডের মতে, ব্যাট হাতে বাংলাদেশ উন্নতি দেখিয়েছে; বিশেষ করে তাওহিদ হৃদয় ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিং ছিল ইতিবাচক। কিন্তু সেঞ্চুরিয়নে একই ভুলের পুনরাবৃত্তি হলে বিপদ বাড়বে। সেখানে চার পেসার নিয়ে আক্রমণ সাজানোই হতে পারে বাংলাদেশের জন্য বড় শিক্ষা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »