● ●


ইরানে ফের পূর্ণমাত্রার যুদ্ধ কি অনিবার্য
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে ফের পূর্ণমাত্রার যুদ্ধ কি অনিবার্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২: ৪৬

ইরানে আবারো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামনে এগোনোর পথ হিসেবে তেহরান আবারো পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিতে পারে।

ডেস রোচেস বলেন, ‘ইরানের হামলায় নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজ আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালাচ্ছে। এরপরও ইরানের হাতে ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়ে গেছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন যে, এভাবে আর চলতে দেওয়া যায় না।’

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা ইসরাইল। ইসরাইলি সরকারের ভবিষ্যৎ অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইসরাইলে ব্যাপকভাবে এমন ধারণা রয়েছে যে, দেশটির সরকার ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর প্রশ্নে আরো কঠোর অবস্থান নিতে পারে।

ডেস রোচেসের সতর্কবার্তা, ‘যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, এক পক্ষ কিংবা অন্য পক্ষ শেষ পর্যন্ত আবারো সংঘাতে জড়াবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »