● ●


নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২: ১৭

ইসরাইলে নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়সীমা যখন ঘনিয়ে আসছে, তখন বিরোধী জোটের মধ্যে বিভেদ উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার বিরোধী জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আড়াই ঘণ্টার এক বৈঠক করেন নেতানিয়াহু। তার দপ্তর বৈঠকটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বললেও বিরোধী নেতারা একে জোট ভাঙার কৌশল হিসেবে দেখছেন।

বৈঠকের আগে জোটনেতা গাদি আইজেনকোটকে বিষয়টি জানাননি বেনেট। পরে বিরোধী নেতাদের বৈঠকে তিনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

মূলত নেতানিয়াহুবিরোধী বিভিন্ন মতাদর্শের দল নিয়ে গঠিত এই জোটে রয়েছেন মধ্যপন্থি আইজেনকোট ও ইয়াইর লাপিদ, ডানপন্থি বেনেট ও আভিগদর লিবারম্যান এবং বামপন্থি নেতা ইয়াইর গোলান। ফলে সরকার গঠনের প্রশ্নে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট।

গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ইরান ও লেবাননে সামরিক অভিযানের শুরুতে জোটের সব পক্ষই সমর্থন জানিয়েছিল। তবে ফিলিস্তিন প্রশ্ন ও অভ্যন্তরীণ নীতিতে তাদের অবস্থান এক নয়।

গোলান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর সমালোচক। অন্যদিকে বেনেট ধর্মীয় জাতীয়তাবাদী এবং লিবারম্যান কট্টর ধর্মনিরপেক্ষ রাজনীতিক।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর বিরোধী জোটের হাতে রয়েছে ১২০ আসনের পার্লামেন্টে মাত্র ৪৮টি আসন। সরকার গঠনে প্রয়োজন আরো ১৩টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আদর্শগতভাবে ভিন্ন অবস্থানের দলগুলোর সমর্থন আদায় করতে হবে আইজেনকোটকে।

এ নিয়ে জোটে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। গোলান ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনা দেখলেও বেনেট ও লিবারম্যানসহ ডানপন্থি নেতারা তাতে আপত্তি জানিয়েছেন।

অন্যদিকে, লিবারম্যান এখন এ প্রশ্নে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। কারণ, শাস জোট ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের ১৩টি আসন সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রকাশ্যেই বাড়ছে নেতাদের দ্বন্দ্ব

গত আগস্টে কট্টর-অর্থোডক্স ইহুদি পুরুষদের ইহুদিদের জন্য সীমিত সামরিক নিয়োগ-ছাড়ের প্রস্তাব দেওয়ায় আইজেনকোটের তীব্র সমালোচনা করেন বেনেট। পাল্টা আইজেনকোট অভিযোগ করেন, বেনেট ও লিবারম্যান পুরোনো ধারার রাজনীতি করে বিরোধী জোটের নির্বাচনি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছেন।

নির্বাচনের আগে লিবারম্যান আইজেনকোটকে ‘গান্তজ ২.০’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি গোপনে নেতানিয়াহুর সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন। অন্যদিকে, কট্টর-অর্থোডক্স ইহুদিদের সামরিক নিয়োগের বিরোধিতা অব্যাহত রাখলে লিবারম্যানকে নেতানিয়াহুর সঙ্গেই সরকার গঠনের পরামর্শ দেন গোলান।

নেতানিয়াহুর সঙ্গে অতীত সম্পর্কও প্রশ্নের মুখে

বিরোধী জোটের কয়েকজন নেতা অতীতে নেতানিয়াহুর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বেনেট একসময় তার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ২০২১ সালে ইয়াইর লাপিদের সঙ্গে জোট গড়ে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করলেও নীতিগতভাবে বেনেটের সঙ্গে তার অনেক মিল রয়েছে।

২০২০ সালে বেনেট নেতানিয়াহুর দীর্ঘ শাসনামলকে ইসরাইলের জন্য বিজয় হিসেবে উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন। একইভাবে লিবারম্যান ২০১৯ সালে নেতানিয়াহুর দুর্নীতি মামলায় খালাস পাওয়ার আশাও প্রকাশ করেছিলেন।

সব মিলিয়ে, নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখার প্রশ্নে বিরোধী দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও ফিলিস্তিন নীতি, সামরিক নিয়োগ, ধর্মীয় রাজনীতি এবং সরকার গঠনের কৌশল নিয়ে তাদের বিভেদ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই মতপার্থক্য কাটিয়ে জোট কত দিন ঐক্য ধরে রাখতে পারবে, তা-ই এখন ইসরাইলের রাজনীতিতে বড় প্রশ্ন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »