বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতিসংঘে ক্ষুদার্থ গাজাবাসীর ছবি প্রদর্শন করলেন এরদোগান
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতিসংঘে ক্ষুদার্থ গাজাবাসীর ছবি প্রদর্শন করলেন  এরদোগান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় ক্ষুদার্থ গাজাবাসীর একাধিক ছবি প্রদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তিনি বলেন, এটিই গাজার দৈনন্দিন জীবনের চিত্র।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে উদ্বোধনী অধিবেশনে ফিলিস্তিনিদের দুর্ভোগের চিত্রটি তুলে ধরেন তিনি। তিনি তার বক্তব্যের প্রথম অংশের বেশিরভাগই ফিলিস্তিনি প্রসঙ্গে কথা বলেন। খবর আল-জাজিরা।

ছবিটিতে দেখা যায়, ক্ষুধার্ত মহিলারা বালতি এবং হাঁড়ি ধরে খাবারের জন্য অপেক্ষা করছেন।

এরদোগান গাজাবাসীর ছবিটি দেখিয়ে বলেন, এটিকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব বলে মনে করি না। এটি সম্পূর্ণ একটি গণহত্যা। এই বেসামরিক প্রাণহানির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেয়ামিন নেতানিয়াহু। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা ইস্যুতে নীরবতা ভাঙার আহ্বান জানান তিনি।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শুধু নিজের বিবেককে প্রশ্ন করুন এবং এই প্রশ্নের উত্তর দিন। ২০২৫ সালে এই বর্বরতার জন্য কি যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে? এই লজ্জাজনক ছবিটি গাজার এবং তা ২৩ মাস ধরে চলছে। এ সময় গাজায় বর্বরতাকে মানবতার সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলির একটি বলেও মন্তব্য করেন তিনি।

এরপর এরদোগান গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর আরেকটি ছবি দেখান। তিনি সেই ছবি দেখিয়ে বলেন,
এটি দেখে কেউ কীভাবে চুপ থাকতে পারে? যেখানে শিশুরা অনাহারে এবং ওষুধের অভাবে মারা যাচ্ছে।

এছাড়াও, এরদোগান সাংবাদিক হত্যাকাণ্ড ও গণমাধ্যম দমনের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলি হামলায় ২৫০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এগুলো মূলত গাজার নৃশংসতা আড়াল করার চেষ্টা। তবে দেশটি গাজার সমস্ত প্রবেশপথ বন্ধ করে দিলেও তারা গণহত্যার ঘটনা ধামাচাপা দিতে পারেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »