শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি

বিডি ২৪ অনলাইন নিউজ: ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তাদের সেই কথাই বলেছি। তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। তাছাড়া সরকারও বলেছে যে তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে দলটির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারো কোনো প্রেসক্রিপশনে নয়, আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

তিনি বলেন, এর আগে যে দুই-তিনটা নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার সুযোগ নেই। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব আমরা। এক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

সার্কিট হাউজের মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হাল কাওসারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বরিশালের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি। শুক্রবার বরিশালে এলেও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় ওই দুটি বৈঠক। পরে তিনি কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »