শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ৩:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

তথ্য প্রযুক্তি কী?

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বিশ্বের অনেক কঠিন কাজকে প্রযুক্তি সহজ করে দিয়েছে। কোন তথ্য আহরণ, সংরক্ষণ ইত্যাদি কাজে প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসতে পারে তথ্য প্রযুক্তি কী বা তথ্য প্রযুক্তি কাকে বলে?

তথ্য প্রযুক্তির ইংরেজি প্রতিশব্দ ইনফরমেশন টেকনোলজি (Information Technology)।একে সংক্ষেপে IT (আইটি) নামে অভিহিত করা হয়। সাধারণত কোন তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই তথ্য প্রযুক্তি বলে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়। তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমের রয়েছে নিবিড় সম্পর্ক। তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ও কুফল

বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তি নির্ভর এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের ফলে মানুষের অনেক জটিল কাজ সহজ হয়ে গিয়েছে।

তবে, তথ্যপ্রযুক্তি মানুষের সামাজিক জীবনে যেমন সুফল বয়ে এনেছে , তেমনি কিছু কুফলও রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল

১.অপচয় রোধ করে।

২.সময় সাশ্রয়ী ব্যবস্থা তৈরি হয়েছে।

৩.সহজে তথ্য পাওয়া যায়।

৪.দ্রুত যোগাযোগ সম্ভব হয়।

৫.নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যায়।

৬.শিক্ষার্থীরা ঘরে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে।

৭.ব্যবসায়-বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে।

৮.ই-কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি হয়েছে।

৯.প্রশিক্ষণের গতিকে ত্বরান্বিত করে।

১০.ঘরে বসেই জিনিসপত্র কেনাকাটা করা যাচ্ছে।

১১.মানবসম্পদের উন্নয়ন ঘটায়।

১২.ই-গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কাজের সমন্বয় ঘটানো যায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কুফল

১.অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

২.অবাধ তথ্য প্রবাহের ফলে মানুষের নৈতিক স্থলন ঘটছে।

৩.এর অপব্যবহারে অনেক ব্যক্তির গোপনীয়তা প্রকাশ পাচ্ছে।

৪.অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

৫.অবাধ তথ্য প্রবাহের ফলে চিন্তা ও গবেষণার ব্যঘাত হচ্ছে।

৬.এর মাধ্যমে অনেক গুজব তথ্য ছড়ানো হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »