শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্মীয় অনুভূতিতে আঘাত, বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধর্মীয় অনুভূতিতে আঘাত, বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হলো বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জনবহুল এবং বৃহত্তম শহর ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন তাপসীর নামে। একলব্য নিজের অভিযোগে জানিয়েছেন, ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি দেন, যেখানে বড় গলার পোশাক পরেছিলেন তাপসী। আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। সূত্র হিন্দুস্তান টাইমস।

তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, যেখানে তিনি একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে…’।

এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় ওই বিশেষ লকেট দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখে নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এমন অশ্লীল ছবিতে কেন, এ কেমন নোংরামি।’ আরেকজন লিখেছেন, ‘আবারও বলিউডের নোংরামি’। এবার সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে মামলা হলো তাপসী পান্নুর বিরুদ্ধে।

গত সোমবার হিন্দু রক্ষক সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলা করা হয়েছে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ের বক্তব্য, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।

স্থানীয় থানা কর্মকর্তা এস এইচ ও ত্রীপুর পিএস ভারতীয় গণমাধ্যম এএনআইকে জানিয়েছেন, ‘আমরা অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে করা একলব্য গৌড়ের অভিযোগ পেয়েছি।

যেখানে বলা হয়েছে, ফ্যাশন সপ্তাহে দেবীর লকেট পরে ধর্মীয় অনুভূতি এবং “সনাতন ধর্ম”-এর ভাবমূর্তিতে আঘাত হেনেছেন তাপসী।’ মামলার পর তাপসী পান্নুর পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরেও তাঁর ছবি এবং ভিডিও দেখা গেছে ইনস্টাগ্রামে।

তাপসীর ঝুলিতে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। তবে রাতারাতি সফলতা পাননি এই বলিউড নায়িকা। একের পর এক ব্যতিক্রম ছবি দিয়ে নিজেকে প্রমাণ করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি।

সব সময় ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরেন এ বলিউড অভিনেত্রী। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতে বিচিত্র সব ভূমিকায় তাঁকে দেখা গেছে। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »