শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন ফিচার যুক্ত হলো চ্যাটজিপিটিতে
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন ফিচার যুক্ত হলো চ্যাটজিপিটিতে

অনলাইন নিউজ : চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়েছে। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে।

ওপেনএআই এবার চ্যাটজিপিটিতে যুক্ত করছে নতুন একটি ফিচার। যার নাম পালস। এটি নিজে থেকেই আপনাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে। ধরুন আপনার একজন ব্যক্তিগত সহকারী আছে যে সারারাত আপনার জন্য কাজ করে। পালস ঠিক তাই।

এটি আপনার সাম্প্রতিক চ্যাট, আপনার পছন্দের বিষয় এবং অন্যান্য ডাটা বিশ্লেষণ করবে। তারপর প্রতিদিন সকালে পালস আপনাকে তৈরি করে দেবে আপনার জন্য বিশেষভাবে তৈরি একটি তথ্যের প্যাকেজ।

ধরুন আপনি পালসকে বললেন ডায়েট। পালস আপনার ফোনের সব ডাটা, চ্যাট এনালাইসিস করে আপনার উপযোগী একটি ডায়েট চার্ট করে দেবে। কোনো স্থানের নাম লিখলেন, সেখানকার হোটেল-মোটেল থেকে শুরু করে দর্শনীয় স্থান, খাবার সব কিছু সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে পালস।

আপাতত শুধু প্রো ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে সংস্থা জানিয়েছে, খুব শিগগির প্লাস ব্যবহারকারীদের জন্যও এটি নিয়ে আসা হবে।

এখন পর্যন্ত চ্যাটজিপিটি ছিল একটি ‘রিঅ্যাক্টিভ’ টুল। অর্থাৎ, প্রশ্ন করলে তবেই উত্তর দিত। কিন্তু পালস-এর মাধ্যমে এটি ‘প্রোঅ্যাক্টিভ’ হয়ে উঠছে। এটি আপনার প্রয়োজন বোঝার চেষ্টা করবে এবং নিজে থেকেই সাহায্য করতে এগিয়ে আসবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »