শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ইঁদুর মারার পাতা ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। পৌর এলাকার শীতপাড়া গ্রামে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (১৩) নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শেণির ছাত্র। জাহিদুল শীতলপাড়া গ্রামের মো. রিপন খানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, শীতলপাড়া গ্রামের খবির হাওলাদারের ছেলে সুমন হাওলাদার তাদের ধানক্ষেতে কাউকে না জানিয়ে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। জাহিদুল বুধবার রাতে ওই ধানক্ষেতে মাছ ধরতে যায়।

এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে সে ছটফট করতে থাকে। এ ঘটনা দেখে কাওছার গিয়ে জাহিদুলের স্বজনদের খবর দেন। তারা ক্ষেতে এসে দেখেন জাহিদুলের মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নিহত জাহিদুলের মামা মামুন শরীফ বাদী হয়ে তিনজনের নামে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »