শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দুমকি উপজেলায়
পরকীয়ার মোহে স্বামী-শাশুড়িকে ফাঁসানোর আগুনে প্রাণ গেল মীমের
প্রকাশ: ১৭ জুন, ২০২৩, ৩:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরকীয়ার মোহে স্বামী-শাশুড়িকে ফাঁসানোর আগুনে প্রাণ গেল মীমের

পরকীয়ার মোহে ঘরে আগুন দিয়ে মামলা ঠুকে স্বামী ও বৃদ্ধা শাশুড়িকে ফাঁসাতে চেয়েছিলেন গৃহবধূ হালিমা আক্তার মীম (২২)। ভয়ংকর এ পরিকল্পনার নেপথ্যের প্ররোচক ছিলেন মীমের প্রাক্তন প্রেমিক চাচাতো বোনের স্বামী আরিফ হোসেন শিকদার।

স্বামী জামালের সংসারে অশান্তি ছিল তাই আরিফের সঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্নে এমন পরিকল্পনা করেন মীম। অথচ সেই আগুনে দগ্ধ হয়ে গৃহবধূ মীম নিজেই প্রাণ দিলেন। ওই আগুনে দগ্ধ মীমের ছয় মাসের পুত্রসন্তান ওয়ালিফ জিসান বেঁচে গেলেও বর্তমানে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিউতে প্রাণ সংকটে রয়েছে।

মীমের স্বামী ও জিসানের বাবা জামাল হোসেন প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে দগ্ধ হওয়ার এক দিনের মাথায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান মারা যান মীম।

ঘটনার রাতেই মীমের বৃদ্ধা শাশুড়িকে আটক করে জেলে পাঠান দুমকি থানার পুলিশ।

পরকীয়ার মোহ ও পারিবারিক দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। চাঞ্চল্যকর এ ঘটনার মাস্টারমাইন্ড মীমের প্রাক্তন প্রেমিক আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলাম গণমাধ্যমকে এমন তথ্য জানান।

আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসপি মো. সাইদুল ইসলাম বলেন, ঘটনার এক সপ্তাহ আগে জামাল-মীম দম্পতি দুমকি থানা সংলগ্ন জনৈক শাজাহান মুন্সির বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত ৮ জুন মীমের বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটলে মীম ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে মীমকে হাত-পা ও মুখ বাঁধা এবং মীমের শিশু সন্তানকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে মা-সন্তানকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরদিন ৯ জুন দগ্ধ মীম মারা যান। এ ঘটনায় প্রাথমিকভাবে মীমের বৃদ্ধা শাশুড়ি পিয়ারা বেগমকে আটক করা হয়।

পরবর্তীতে মীমের শাশুড়ি পিয়ারা বেগমকে অভিযুক্ত করে মীমের মামা মোহাম্মদ ওমর ফারুক বাদী হয়ে দুমকি থানায় মামলাও করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধানে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে মীমের প্রাক্তন প্রেমিক আরিফের সম্পৃক্ততা পায় পুলিশ।

এরপর বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে গত ১১ জুন শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে থেকে অভিযুক্ত আরিফকে আটক করে পুলিশ। আটকের পর আরিফের স্বীকারোক্তি অনুযায়ী ১৩ জুন মঙ্গলবার গণমাধ্যমে চাঞ্চল্যকর এ ঘটনার বর্ণনা দেন এসপি সাইদুল ইসলাম।

বর্ণনায় এসপি বলেন, আরিফ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং পরিকল্পিতভাবে এটি ঘটিয়েছেন তারা; কিন্তু মীম মারা যাবে এমনটা বুঝতে পারেননি। আদালতেও এমন জবানবন্দি দিয়েছেন আরিফ।

পুলিশের অপর একটি সূত্র বলেন, মীম নিজেই তার মুখ ও পা বাঁধেন। পরে আরিফ মীমের মুখ বাঁধেন। পরিকল্পনা ছিল ঘরের মশারিতে আগুন দেবে আরিফ। সে অনুযায়ী শিশু সন্তান জিসানকে ঘরের সামনের বারান্দায় রাখা হয়। ওই আগুনে মীম কিছুটা আহত হলে শাশুড়ি-স্বামীকে আসামি করে মামলা দেবেন মীম। স্বামী-শাশুড়ি জেলে গেলে জামালের সংসার ছেড়ে আরিফের সঙ্গে নতুন সংসার শুরু করবেন মীম; কিন্তু আরিফ ভুল করে পুরো ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন দেন। যে আগুন পরে ভয়াবহ রূপ নেয়।

অগ্নিদগ্ধে নিহত মীমের স্বামী জামাল হোসেন প্রিন্সের সঙ্গে কথা হলে তিনি বলেন, পারিবারিক সম্মতিতে পাঁচ বছর আগে মীমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু মীমের চাচাতো বোন লিমার স্বামী অভিযুক্ত আরিফ হোসেনের সঙ্গে পূর্বে তার স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল তা জানত না জামাল। যে সম্পর্কের ধারাবাহিকতা বিবাহের পরও ধরে রেখেছেন মীম। যে কারণে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »