বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


পাত্রের বয়স ৭০, পাত্রীর ৩৫
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩, ৮:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাত্রের বয়স ৭০, পাত্রীর ৩৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

সত্তর বছর বয়সে কুমারত্ব ভাঙলেন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক শওকত আলী। বিয়েরপিঁড়িতে বসলেন ৩৫ বছরের এক কনের সঙ্গে। ইতোমধ্যে নবদম্পতির বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আলোচনা-সমালোচনার পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বর শওকত আলীর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় আর কনে শাহেদা আক্তার নাজুর বাড়ি মোংলায়।

উভয় পরিবারের সম্মতিতে গত ১৮ মার্চ বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেনমোহর করা হয়েছে ১০ লাখ টাকা। নগদ পাঁচ লাখ টাকা উসুলে সম্পন্ন হয় এ বিয়ে।

উভয় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর শওকত আলী অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক। একসময় পরিবারের হাল ও ভাইবোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। যৌবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতা, ভাইবোন ও সমাজসেবায় ব্যয় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও তিনি কখনো বিয়ে করতে রাজি হতেন না। তিনি সারাজীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

কিন্তু বিগত কয়েক বছর অবসরে যাওয়ার পর তিনি একাকিত্ব বোধ করেন। আর পরিবারের সিদ্ধান্তে পাল্টেছেন কুমারত্ব ভাঙার।

শওকত আলীর ছোটভাই আ. হালিম খোকন বলেন, আমরা তার উপার্জিত অর্থে লেখাপড়া শিখেছি, মানুষ হয়েছি, সারাজীবন তিনি আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকি। যার কারণে আমাদের বড়েভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করতেন। তার এই একাকিত্ব দূর করতে ও দেখভাল করতে এ সময় তার একজন সঙ্গিনী খুবই দরকার। তাই আমরা তাকে বিয়ের জন্য জোরাজুরি করলে তিনি একটা সময় এসে রাজি হন। পরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের এক কন্যাসন্তানের জননী (বিধবা) শাহিদা আক্তার নাজুর (৩৫) সঙ্গে বিবাহসম্পন্ন করি। কনের আগের সংসারের একটি কন্যাসন্তান রয়েছে। তার দায়িত্ব আমার বড়ভাই আলহাজ শওকত আলী নিয়েছেন। এতে উভয় পরিবারের সবাই খুশি। পরিবারসহ নতুন বর ও কনে আগামীতে হজে যাবেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে নতুন এই দম্পতির জন্য দোয়া কামনা করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার
Translate »