শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


পানিবন্দি বরিশালের হাজার হাজার মানুষ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পানিবন্দি বরিশালের হাজার হাজার মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডের নিম্নাঞ্চলের বাসিন্দারা তিনদিন ধরে পানি বন্দি রয়েছে। রোববার রাত ৯টা থেকে সোমবার দিনগত রাত ৯টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।

ফলে সোমবার থেকে বুধবার তিনদিন এসব এলাকার বাসিন্দারা পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের দৈনন্দিন আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী নষ্টের মাধ্যমে ক্ষয়ক্ষতির পাশাপাশি চরম মানবেতর জীবন যাপন করছেন।

এসব পানি বন্দি বাসিন্দাদের মাঝে বরিশাল জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জানা গেছে, সিত্রাংয়ের প্রভাবে রোববার রাত ৯টা থেকে সোমবার দিনগত রাত নয়টা পর্যন্ত মুষলধারে মৌসুমের রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে নগরীর অর্ধশত এলাকার নিম্নাঞ্চল ও গুরুত্বপূর্ণ একাধিক সড়ক পানিতে তলিয়ে যায়। ইতোমধ্যে সড়কের পানি কমলেও নিম্নাঞ্চলের আবাসিক এলাকার পানি শতভাগ অপসারণ না হওয়ায় পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। তাদের আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। পানিবন্দি থাকায় অনেকেই ঘরেই জ্বলছে উনুন। ফলে বাইরে থেকে খাবার কিনে বা সরকারি সহায়তার খাবারের আশায় বসে থাকতে হচ্ছে।

নগরীর শ্রী নাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা মো. ইয়াসিন জানান, তিন দিন ধরে ঘরের মধ্যে পানি উঠে আছে। সড়কের পানি নেমে গেলেও ঘরের পানি নামেনি। তাই চরম কষ্টে আছি।

নগরীর বটতলার বাসিন্দা আবদুর রহমান মিয়া জানান, বৃষ্টি শুরু কয়েক ঘণ্টায় বসতঘরে পানি উঠলেও এখনও নামেনি। বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এভাবে জীবন চলে না।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, পানিবন্দিদের মাঝে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সহায়তা কার্যক্রমও চলমান রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »