● ●


সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 
দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য 
প্রকাশ চেয়ে আইনি নোটিশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি–সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে বলা হয়েছে নোটিশে।

.

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর ওই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সব বিষয়ে নোটিশগ্রহীতাদের প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে।

.

নোটিশদাতা সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে ও পরে গৃহীত কূটনৈতিক উদ্যোগ, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে ও কীভাবে ওই দুই ব্যক্তির আটক, বিচারপ্রক্রিয়া, সাজা ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য জেনেছিলেন, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে কী তথ্য ও নথি পাওয়া গেছে, কোনো তথ্য এখনো পাওয়া না গেলে এর কারণ ও বাকি কাজ শেষ করতে সময়সূচি আছে কি না এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিশেষভাবে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও জানাতে বলা হয়েছে।

.দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের.

নোটিশ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ–সম্পর্কিত ও লিখিত প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে নোটিশদাতা তাসমিয়াহ নুহিয়া আহমেদ বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা উঠে এসেছে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »